সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় আরও দু’জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
রোববার (১৩ জুলাই) ডিএমপির যুগ্ম কমিশনার (এডমিন ও ক্রাইম) নাসিরুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুজনকে আটকের বিষয়টি সত্যি। এ বিষয়ে লালবাগ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা বিস্তারিত জানাবেন।
ডিবির একটি সূত্র জানায়, নেত্রকোনায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- সজীব বেপারী ও রাজীব বেপারী।

এর আগে, বুধবার (০৯ জুলাই) মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে নৃশংসভাবে সোহাগকে হত্যা করে একদল লোক।
এই হত্যার ঘটনায় নিহতের বোন মঞ্জুয়ারা বেগম (৪২) বাদি হয়ে গত বৃহস্পতিবার রাজধানীর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলায় ১৯ জনের নাম উল্লেখ করাসহ আরও অজ্ঞাত ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।
এই মামলায় এখনো পর্যন্ত মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Leave a Reply