টাঙ্গাইলের ভূঞাপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন পর্যায়ের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) বিকেলে উপজেলার গোবিন্দাসী জামায়াতের উদ্যোগে গোবিন্দাসী বাজারে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে গোবিন্দাসী ইউনিয়ন শাখার আমীর মাওলানা মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর টাঙ্গাইল জেলা শাখার সেক্রেটারি এবং টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সম্ভাব্য এমপি প্রার্থী মাওলানা মোঃ হুমায়ুন কবীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর টাঙ্গাইল জেলার কর্ম পরিষদের সদস্য ডা. মোঃ আতাউর রহমান, মাওলানা আব্দুস সালাম, উপজেলা জামায়াতের আমির আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে ইসলামী সমাজ গঠনের লক্ষ্যে প্রতিটি কর্মীকে দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে।
তারা আরও বলেন- আমরা কোন রাজনৈতিক দল বুঝিনা। আমাদের উদ্দেশ্য হলো এই জমিনে আল্লাহর দীন কায়েম করা।






Leave a Reply