পঞ্চগড় হাড়িভাসা ইউনিয়নের পাপিয়া পাড়া গ্রামের কৃষক নজরুল, নুরুলদের বাগানে শোভা পাচ্ছে মধু মাসের রসালো ফল লটকন। প্রকৃতির শাখায় থোকা বেঁধে ঝুলছে রসালো মিষ্টি ফল লটকন।
কৃষক নজরুল ও তার ভাই নুরুল ইসলাম প্রায় চার বিঘা জমির উপর লটকন, সুপারি, কলা ও পান গাছ এর মিশ্র বাগান রোপন করে বেশ ভালো লাভের মুখ দেখছেন বলে জানান।

প্রতিবছর এই দিনে ফল ব্যবসায়ীরা তাদের লটকন বাগান চুক্তিতে ক্রয় করেন। ফল ব্যবসায়ী আব্দুর রাজ্জাক, বলেন আমরা হাঁড়িভাসা সহ বিভিন্ন এলাকা থেকে লটকন ফল ক্রয় করে প্যাকেট জাত করে ট্রেন যোগে দেশের বিভিন্ন জেলায় পাঠাই।
এতে করে আমাদের মোটামুটি লাভ হয়। তাই আমরা প্রতিবছর এই দিনে সিজনাল ফলের ব্যবসা করে থাকি।

Leave a Reply