টাঙ্গাইলের ভূঞাপুরে অসুস্থ ও হতদরিদ্রের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে উপজেলা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব চেক বিতরণ করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু আবদুল্লাহ খান এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান। এসময় অসুস্থ ও হতদরিদ্র ১২ জন উপকারভোগীর প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকার চেক হস্তান্তর করেন।
এ প্রসঙ্গে উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান বলেন, প্রতি বছর বিভিন্ন ক্যাটাগরিতে অসহায়, দুঃস্থ ও দরিদ্রদের মাঝে সমাজকল্যাণ পরিষদের তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়।
সেই ধারাবাহিকতায় এবারও ১২ জন অসুস্থ ও হতদরিদ্র ব্যক্তিকে এই সহায়তা প্রদান করা হলো। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা প্রদান অব্যাহত থাকবে।

Leave a Reply