1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বিএনপি’র সেক্রেটারী ও বিআরবি’র কর্মচারী খালেকের ভূমিদশ্যুতা রুখবে কে ?

  • রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে

বিএনপি’র সেক্রেটারী ও বিআরবি’র কর্মচারী খালেকের ভূমিদশ্যুতা রুখবে কে ?

কে এম শাহীন রেজা, কুষ্টিয়া অফিস :

এনআইডিতে আছে খালেকুজ্জামান, মামলার কপিতে আছে মো: আব্দুল খালেকুজ্জামান, জমির দলিলে আছে মো: আব্দুল খালেক, আবার অনেক দলিলে আছে শুধু খালেক পিতা মৃত আব্দুল আজিজ, হররা (ডাক্তার পাড়া) গ্রামের বাসিন্দা তিনি। তিনি দীর্ঘ ২৫ বছর ধরে বিআরবি কেবল ইন্ডা: লি: এ স্টোর কিপার পদে চাকরি করার পাশাপাশি সম্প্রতি কুষ্টিয়া জিয়ারখি ইউনিয়নের হররা ৮ নং ওয়ার্ড বিএনপি’র সাধারন সম্পাদক নির্বাচিত হয়ে ভূমিদশ্যুতা শুরু করেছেন বলে সূত্রে পাওয়া গেছে।

সম্প্রতি তিনি দলীয় ক্ষমতার দম্ভে গত ২৩ শে জুন ২০২৫ তারিখে সাবেক পুলিশ ইনেসপেক্টর মৃত আব্দুর ছাত্তার মিয়ার হররা গ্রামের ডাক্তার পাড়ার বাড়ীতে হামলা ও ভাংচুর চালায়। ঐ সময় বাড়ীতে কোন পুরুষ না থাকায় তার স্ত্রী ও তার মেয়েকে বেধরক মারপিট করাকালীন সময়ে এলাবাসীর বাঁধার সম্মুখীন হলে ফিরে জান। পরবর্তীতে ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ দায়ের করতে গেলে থানা পুলিশ তা গ্রহন করেন নাই, কারন খালেক এখন বিএনপি নেতা।

উল্লেখ্য যে বাড়ীর ছবিটি প্রদর্শিত হয়েছে ঐ বাড়ীর ৫৭ শতক জমি নিয়ে এই ঘটনা রচিত হয়। গত ২৩/০৩/২০০০ সালে ১০২ দাগের ৫৭ শতক জমি ৮ নং ওয়ার্ড বিএনপি’র সাধারন সম্পাদক খালেকুজ্জামানের পরিবারের কাছ থেকে ১০২ দাগের ৫৫ শতক জমির মুলে এ্যওয়াজ করে রেজিষ্ট্রি করেন সাবেক পুলিশ ইনেসপেক্টর মৃত আব্দুর ছাত্তার মিয়া। সেখানেই তিনি বাড়ী করে বসবাস করছেন। ধূর্তবাজ এই ভূমিদশ্যু খালেক উক্ত ৫৭ শতক জমি সূকৌশলে এসিল্যান্ড অফিস থেকে খারিজ করে নিয়ে গত ২৮/১১/২০২৪ তারিখে মো: আব্দুল খালেকুজ্জামান সাত জন বাদী হয়ে মৃত আব্দুর ছাত্তার মিয়া সহ ২০ জনের নামে মোকাম কুষ্টিয়া বিজ্ঞ সদর সহকারী জজ আদালতে সদর দেং ৫৯৪/২০২৪ তারিখে মামলা করেন। মামলার নথিতে উল্লেখ করেন ২৩/০৩/২০০০ সালের সম্পাদিত ও রেজিষ্ট্রিকৃত ১৯৫০/২০০০ বাতিল মর্মে এ্যওয়াজ নামা জাল যোগসাজসী দলিলটি বাতিল মর্মে আদেশ চান। মামলার বিষয়টি সহ্য না করতে পেরে পরের মাসেই ১ নং বিবাদী সাবেক পুলিশ ইনেসপেক্টর মৃত আব্দুর ছাত্তার মিয়া স্ট্রোক করে মৃত বরন করেন।

মৃত আব্দুর ছাত্তার মিয়ার পরিবার ও এলাকার বেশ কয়েকজন গন্যমান্য ব্যক্তির সাথে কথা হলে তারা বলেন, খালেক এখন ওয়ার্ড বিএনিপি’র সেক্রেটারী ও বিআরবি কেবল এ চাকরী করার সুবাদে ক্ষমতার দাপট দেখিয়ে আদালতে মামলা বিচারাধীন থাকা অবস্থায় পুলিশ এনে মৃত আব্দুর ছাত্তার মিয়ার বাড়ীতে হামলা, ভাংচুর ও মারধোর এটা সে মোটেও ভাল করেনি।

এতে বিএনপি’র দলীয় ভাবমূর্তি অনেকটা ক্ষুন্ন হচ্ছে। আমরা তার সাথে সামাজিকভাবে বসে মিমাংশা করার জন্য বারংবার বলেছি কিন্তু খালেক বসতে রাজী নয়। তারা এটাও বলেন, খালেক নিজ হাতে আইন তুলে নিয়েছে। কারন, উক্ত সম্পত্তি নিয়ে চলছে মামলা আমরা জানি মামলা থাকাকালীন সময়ে খালেক জমির আশ পাশেও যেতে পারবে না। তবে মৃত আব্দুর ছাত্তার মিয়ার পরিবারও খালেকুজ্জামানের বিরুদ্ধে মামলা করবে বলে জানান। এ বিষয়ে খালেকুজ্জামানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ফোনটি বন্দ পাওয়া যায়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews