সম্প্রতি একটি পত্রিকার ব্যানারে সারা বাংলাদেশে সাংবাদিক নিয়োগের নামে প্রতারণার অভিযোগ উঠেছে। রাজধানী ঢাকা থেকে প্রকাশিত কথিত “দৈনিক বাংলার সময়” নামক একটি কাগজ, প্রিন্ট, অনলাইন, ই-পেপার ও মাল্টিমিডিয়া বিভাগে সাংবাদিক নিয়োগের ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন ছড়িয়ে দিচ্ছে।
এই নিয়োগ বিজ্ঞাপনে জেলা উপজেলা , সদর প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টারসহ বিভিন্ন পদে আবেদন আহ্বান করা হয়েছে। আবেদন পাঠানোর ঠিকানা হিসেবে দেওয়া হয়েছে ইমেইল (dailybanglarshomoy@gmail.com) ও হোয়াটসঅ্যাপ নম্বর (01833431117)। বিকাশ নম্বর।

ভুয়া নিয়োগের নামে এভাবে প্রতারণার মাধ্যমে প্রার্থীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। অভিযোগ অনুসারে, প্রথমে আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) সংগ্রহ করা হয়। এরপর তাদের বিশ্বাস অর্জন করে বলা হয় যে নিয়োগ নিশ্চিত, শুধু মাত্র কিছু কাগজপত্র এবং সরঞ্জামের জন্য ৩,৭৫০ টাকা পাঠাতে হবে।
টাকা দেওয়ার পর প্রতিশ্রুতি দেওয়া হয় যে, আইডি কার্ড, টি-শার্ট, প্রেস জ্যাকেট, বুম মাইক্রোফোন, ভিজিটিং কার্ড, স্টিকার ইত্যাদি পাঠানো হবে। কিন্তু টাকা নেওয়ার পর প্রতারক চক্র ফোন রিসিভ করে না এবং কোনও প্রতিশ্রুতি বাস্তবায়ন করে না।

বিশেষজ্ঞরা বলছেন, সাংবাদিকতা পেশায় প্রবেশের জন্য কোনও অর্থ লেনদেনের প্রয়োজন নেই। এই ধরনের প্রতারণামূলক চক্র থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এদিকে তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্ত কাগজ না হয়েও নিজেকে বৈধ পরিচয় দিয়ে জনসাধারণের সঙ্গে প্রতারণা করে চলেছে এমন গ্রুপের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী প্রতারনার শিকার এক শ্রেণীর সাংবাদিক মহল।
সতর্কতা:
প্রকাশিত মিডিয়া বা পত্রিকার নামের পরিচয় যাচাই না করে কাউকে টাকা প্রদান করা থেকে বিরত থাকুন। প্রতারণার শিকার সকলকে অনুরোধ করা হচ্ছে যে সংশ্লিষ্ট থানায় অথবা সাইবার অপরাধ দমন ইউনিটে অভিযোগ করুন।এদের ধরিয়ে দিতে সকলের দৃষ্টি আর্কশন করা হচ্ছে।
এসব প্রতারকদের আইনের হাতে তুলে দিতে সহযোগীতা করুন।

Leave a Reply