1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

লালমনিরহাটে ‘আধুনিক কৃষি প্রযুক্তি ছড়িয়ে দেওয়ার ওপর আলোচনা সভা অনুষ্ঠিত

  • মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

লালমনিরহাটে ‘আধুনিক কৃষি প্রযুক্তি ছড়িয়ে দেওয়ার ওপর আলোচনা সভা অনুষ্ঠিত

এম ডি নজরুল ইসলাম,বিভাগীয় ব্যুরো প্রধান, রংপুর :

লালমনিরহাট সদর উপজেলার উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী অনুষ্ঠিত হলো ‘পার্টনার কংগ্রেস–২০২৫’। মঙ্গলবার (২৪ জুন) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত এই আয়োজনে কৃষি, পুষ্টি ও প্রযুক্তি নিয়ে অংশগ্রহণকারীদের মধ্যে চলে প্রাণবন্ত আলোচনা।

এই কংগ্রেসের আয়োজন করে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্প। এর মূল উদ্দেশ্য ছিল কৃষকদের আধুনিক প্রশিক্ষণ ও প্রযুক্তি ছড়িয়ে দেওয়া এবং টেকসই কৃষি উন্নয়নকে উৎসাহিত করা।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের লালমনিরহাটের উপপরিচালক ড. মো. সাইখুল আরিফিন। তিনি বলেন, “কৃষকের পরিশ্রমেই আমাদের খাদ্য নিরাপত্তা বজায় রয়েছে। তবে কৃষিকাজে বিষাক্ত কীটনাশক ব্যবহারে সতর্কতা জরুরি, কারণ এটি পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি।”

তিনি আরও জানান, বর্তমানে দেশের ৬৪ জেলার ৪৯৫টি উপজেলায় এই পার্টনার প্রকল্প কার্যকরভাবে বাস্তবায়ন হচ্ছে। এর আওতায় ‘পার্টনার ফিল্ড স্কুল (পিএফএস)’ মডেলের মাধ্যমে কৃষকদের দক্ষতা উন্নয়ন ও প্রযুক্তি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীত দাস.রংপুর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার আশোক কুমার রায়,সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা এ.কে.এম ফরিদুল হক,সমবায় অফিসার মো: ফজলে এলাহী, লালমনিরহাট সদর

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ। তিনি বলেন, “পিএফএস প্রশিক্ষণপ্রাপ্ত কৃষকরা যাতে প্যাকেজ প্রযুক্তির জ্ঞান অন্য কৃষকদের মধ্যে ছড়িয়ে দেন, সেটাই এই কংগ্রেসের মূল লক্ষ্য।

” তিনি আরও জানান, কৃষির যান্ত্রিকীকরণ, পুষ্টি সচেতনতা, বাজার ব্যবস্থাপনা ও ফার্মার সার্ভিস সেন্টার গঠনে বাস্তবমুখী পরিকল্পনা নেওয়া হবে।

কংগ্রেসে বক্তারা বলেন, আধুনিক কৃষি এখন আর শুধু উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি কৃষকের আয় বাড়ানো, পরিবেশ রক্ষা এবং জনস্বাস্থ্য নিশ্চিত করতেও কার্যকর।

প্রায় ২০০ জন কৃষক-কৃষাণী, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় ব্যক্তিদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই কনগ্রেসে পার্টনার প্রকল্পের প্রযুক্তি, কৌশল এবং টেকসই রূপান্তর পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

কংগ্রেসের সার্বিক ব্যবস্থাপনায় ছিল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, লালমনিরহাট সদর। এই প্রকল্পটি বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD)-এর অর্থায়নে পরিচালিত হচ্ছে এবং দেশের কৃষি ও পুষ্টি খাতে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews