“বাংলার পাট বিশ্ব মাত, পলিথিন বর্জন করুন, পাট পণ্য ব্যবহার করুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকা ২৩ জুন সোমবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদের হলরুমে পাটচাষী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশটি আয়োজন করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় অধিদপ্তর, বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ (প্রথম সংশোধিত)” প্রকল্পের আওতায়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলার অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সীমা শারমিন।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জাকির হোসেন উপজেলা নির্বাহী অফিসার পঞ্চগড়।
এছাড়াও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পঞ্চগড়ের উপ-পরিচালক মোঃ আব্দুল মতিন , সহকারি পরিচালক সোলায়মান আলী পাট অধিদপ্তর দিনাজপুর অঞ্চল দিনাজপুর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড়ের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাস।

জেলার চার উপজেলার উপসহকারী গন উক্ত সভায় উপস্থিত ছিলেন।
পঞ্চগড় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত পাটচাষীরা সমাবেশে অংশগ্রহণ করেন। এই আয়োজনের মাধ্যমে পাটচাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার, পাটের বহুমুখী ব্যবহারের গুরুত্ব এবং পলিথিন বর্জনের প্রয়োজনীয়তার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হয়।
সমাবেশে বক্তারা পাটকে ‘সোনালী আঁশ’ হিসেবে তুলে ধরে কৃষক ও সাধারণ জনগণের মধ্যে পরিবেশবান্ধব পাটপণ্যের ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।






Leave a Reply