আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক জেলাগুলোতে প্রচারণা শুরু করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা
পঞ্চগড়ে সাংবাদিকদের সম্মানে ঈদ পূর্ণমিলন অনুষ্ঠান আয়োজন করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। এই আয়োজনের মধ্য দিয়ে দলটি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তাদের সাংগঠনিক জেলাগুলোতে প্রচারণা কার্যক্রম শুরু করেছে।
অনুষ্ঠানে জাগপা নেতারা সাংবাদিকদের ধন্যবাদ জানান এবং দেশের গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করেন। তাঁরা বলেন, জাগপা একটি আদর্শিক রাজনৈতিক দল হিসেবে সবসময় জনগণের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।

জাগপার স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঈদ পূর্ণমিলন অনুষ্ঠানকে রাজনৈতিক সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে উল্লেখ করেন এবং আগামী নির্বাচনে দলকে শক্তিশালীভাবে উপস্থাপনের জন্য গণসংযোগ ও সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার করার কথা জানান।
এসময় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো:আনসার আলী,সহ-সভাপতি কামরুজ্জামান নয়ন,সাধারণ সম্পাদক শাহরিয়ার রহমান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন পাটোয়ারী, যুব জাগপার সভাপতি কামরুজ্জামান কুয়েত,জাগপা ছাত্র জেলা সভাপতি শাহাদাত হোসেন সেলিম প্রমুখ।
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) মুখ পাত্র রাশেদ।
চিকিৎসক, সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহিনী এবং বিচারক।মানবদেহের রোগের জন্য যেমন ভালো চিকিৎসক প্রয়োজন। সমাজের রোগ নির্ধারণ এবং নিরপেক্ষভাবে বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরার জন্য তেমনি সাংবাদিক প্রয়োজন।
আর অন্যায় প্রতিরোধ ও বিচারের জন্য প্রয়োজন ভালো আইন-শৃঙ্খলা বাহিনী আর বিচারক। সমাজ আপনাদের কাছে ফ্যাসিস্ট হাসিনা মুক্ত বাংলাদেশে নিরপেক্ষ এবং প্রকৃত সংবাদ প্রকাশ আশা করে।ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীরা।

Leave a Reply