টাঙ্গাইলের ভূঞাপুরে পাটিতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম সিরাজ ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি গোবিন্দাসী গ্রামের মৃত আলহাজ্ব চাঁন মাহমুদ চান্দু মাস্টারের মেজো ছেলে।

রবিবার (১৫ জুন) সকাল সাড়ে ৯ টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ভাই -বোন, ছেলে-মেয়ে, আত্নীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বয়স হয়েছিল ৫২ বছর।
পারিবারিক সূত্রে জানা যায়, মরহুম ব্যক্তি ফুসফুসে ক্যান্সার জনিত কারণে রবিবার সকাল সাড়ে ৯ টার সময় ইন্তেকাল করেন। তাকে গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা নামাজ শেষে রাউৎবাড়ী কবরস্থানে দাফন করা হয়।
তার জানাজা নামাজে শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিরা ও স্থানীয় লোকজন অংশগ্রহণ করেন।

Leave a Reply