অনলাইন নিউজ পোর্টাল “সময়ের কণ্ঠস্বর” এর এক যুগ পূর্তি উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শনিবার (১৪ জুন) সকালে ভূঞাপুর প্রেসক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করেন “সময়ের কন্ঠস্বর” ভূঞাপুর উপজেলা প্রতিনিধি তৌফিকুর রহমান মানিক।
অনুষ্ঠানে ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) মোঃ তারিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ্ আলম প্রামাণিক, আসাদুল ইসলাম বাবুল, সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম কিসলু, ডিবিসি’র স্টাফ রিপোর্টার সোহেল তালুকদার, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শাহীন,
অর্থ সম্পাদক মামুন সরকার, ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কোরবান আলী তালুকদার, দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান, কার্যকরী সদস্য মোঃ রফিকুল ইসলাম রবি, মোঃ নাসির উদ্দিন, সাংবাদিক মুহাইমিনুল ইসলাম হৃদয়, ফরমান শেখ, খন্দকার মাসুদ রানা, শফিউর রহমান প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, সময়ের কণ্ঠস্বর তার যাত্রার শুরু থেকেই পাঠকনির্ভর, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতার ধারা অব্যাহত রেখেছে। সাহসিকতা, সততা ও পেশাদারিত্বের মাধ্যমে পত্রিকাটি পাঠকের আস্থা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছে।
সময়ের কণ্ঠস্বর উপজেলা প্রতিনিধি তৌফিকুর রহমান মানিক সবাইকে ধন্যবাদ জানান জানিয়ে বলেন, এই দীর্ঘ পথচলায় যারা আমার পাশে থেকে উৎসাহ প্রদান করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

Leave a Reply