1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভূঞাপুরে ১১টি মর্টারশেল উদ্ধার

  • বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

ভূঞাপুরে ১১টি মর্টারশেল উদ্ধার

কোরবান আলী তালুকদার, টাঙ্গাইল অফিসঃ

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীর তীর থেকে ১১টি বিস্ফোরিত মর্টারশেল উদ্ধার করা হয়েছে। বুধবার (১১ জুন) সন্ধ্যার দিকে উপজেলার পাটিতাপাড়া এলাকা থেকে মর্টারশেলগুলো উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, শাহাদত নামের এক ব্যক্তি যমুনা নদীর পাড়ে মাছ ধরতে গিয়ে প্রথমে মাটির নিচে মর্টারশেলগুলো দেখতে পান। পরে আশপাশের লোকজনকে বিষয়টি জানালে এলাকাবাসী ঘটনাস্থলে ভিড় জমায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মর্টারশেলগুলো উদ্ধার করে সেনাক্যাম্পে নিয়ে যায়।

মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক মামুন তরফদার বলেন, ১৯৭১ সালের ১০ আগস্ট ধলেশ্বরী নদীর মোহনায় সিরাজকান্দী নামক স্থানে পাক বাহিনীর অস্ত্র বোঝাই দুটি জাহাজ এসটি রাজন ও আরএসইউ ইঞ্জিনিআস্ এলসি-৩ মুক্তিবাহিনী দ্বারা আক্রান্ত হয়। তারা জাহাজ দুটি থেকে তৎকালীন ২১ কোটি টাকার অস্ত্র ও গোলাবারুদ নিজেদের দখলে নেয়। রাতেই জাহাজ দুটি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়।

নিকরাইল ইউপি সদস্য শহিদুল ইসলাম বলেন, যমুনা নদীর পাড়ে পাটিতাপাড়া নামক স্থানে মর্টারশেলের সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ভূঞাপুর থানায় খবর দেই। পুলিশ মর্টারশেলগুলো উদ্ধার করে নিয়ে যায়। মর্টারশেলগুলো পুরাতন ও মরিচা ধরা।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম বলেন, ধারণা করা হচ্ছে মর্টারশেলগুলো মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের। এগুলোর ভেতরে কোনো বিস্ফোরক নেই। শেলগুলো পরীক্ষার জন্য সেনা ক্যাম্পে নিয়ে আসা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews