বর্ষায় নদী পথে প্রকৃতির সৌন্দর্য্য উপভোগ করতে টাঙ্গাইলের ভূঞাপুর ব্যাংকার্স এসোসিয়েশনের উদ্যোগে নৌকা ভ্রমণ ও আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ জুন) সকালে উপজেলার গোবিন্দাসী নৌকা ঘাট থেকে নৌকা ছেড়ে সিরাজগঞ্জ চায়না বাঁধ এলাকায় সারাদিন ব্যাপী নৌকা ভ্রমণ ও আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়।
সকাল ১০ টায় উপজেলার গোবিন্দাসী নৌকা ঘাট থেকে একটি ইঞ্জিনচালিত নৌকায় পরিবার পরিজন ও অতিথি নিয়ে উঠেন ব্যাংকার্সরা। শুরু হয় নদীপথ ভ্রমণ। প্রকৃতির মাঝে তাদের আনন্দ উল্লাসে মুহূর্তগুলো ফুঁটে ওঠে।
ভূঞাপুর ব্যাংকার্স এসোসিয়েশনের নৌকা ভ্রমণে উপস্থিত ছিলেন- অত্র সংগঠনের আহ্বায়ক ও সোনালী ব্যাংকের ব্যবস্থাপক মোঃ আতিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক ও কৃষি ব্যাংক সিমলা বাজার শাখার ব্যবস্থাপক মোঃ রুহুল আমিন রুবেল,
মোঃ আল আমিন, শাহ আলম তালুকদার, রুপালী ব্যাংক সাভার শাখার ব্যবস্থাপক মোঃ শরিফুল ইসলাম লাভলু, অগ্রণী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ নাজিরুল আহমেদ,
কৃষি ব্যাংক বল্লা বাজার শাখার ব্যবস্থাপক মোঃ সাইফুল ইসলাম, মোঃ হাসানুজ্জামান খান, অগ্রণী ব্যাংক হেমনগর শাখার ব্যবস্থাপক মোঃ শাহাদাত হোসেন জুয়েল, ইসলামী ব্যাংক কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ, সিনিয়র অফিসার মোঃ নজরুল ইসলাম, মোঃ আব্দুল মান্নান, মোঃ আনোয়ার হোসেন, প্রিন্সিপাল অফিসার শাহিদুল ইসলাম,
জনতা ব্যাংক কর্মকর্তা গোবিন্দ চন্দ্র কর্মকার, জনতা ব্যাংকের সিনিয়র অফিসার মোঃ আরিফুল ইসলাম, জনতা ব্যাংকের সিনিয়র অফিসার জহুরা মোর্শেদ, মোঃ গোলাম মোস্তফা, সাংবাদিক আব্দুল লতিফ তালুকদার, কোরবান আলী তালুকদার প্রমুখ।
খাওয়া দাওয়া শেষে বিকেল সাড়ে ৫টায় রওয়ানা হয়ে সন্ধ্যা ৭টায় পুনরায় গোবিন্দাসী নৌকা ঘাটে এসে নৌকা ভ্রমণের সমাপ্তি ঘটে।







Leave a Reply