1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভূঞাপুরে জুম্মার নামাজরত অবস্থায় মুসল্লির উপর হামলা

  • শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

ভূঞাপুরে জুম্মার নামাজরত অবস্থায় মুসল্লির উপর হামলা

কোরবান আলী তালুকদার, টাঙ্গাইল অফিসঃ

টাঙ্গাইলের ভূঞাপুরে জুম্মার নামাজরত অবস্থায় মসজিদের ভেতরে এক মুসুল্লির ওপর হামলার অভিযোগ উঠেছে একই গ্রামের আল আমিনের বিরুদ্ধে।

শুক্রবার (৬ জুন) জুম্মার নামাজের সময় উপজেলার বাগবাড়ী উত্তর পাড়া জামে মসজিদে এঘটনা ঘটে। এসময় মোঃ রাজীব হোসেন (৩১) নামের এক মুসল্লির ওপর দেশীয় অস্ত্র দিয়ে এ হামলা চালানো হয়।

আহত রাজীব হোসেন ওই গ্রামের জিন্নত আলী শেখের ছেলে এবং অভিযুক্ত আল আমিন জোয়াদ্দার একই গ্রামের মৃত ফজলু জোয়াদ্দারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব বিরোধের জেরে আল আমিন এ হামলা চালান। হামলার সময় রাজীব হোসেন নামাজরত অবস্থায় ছিলেন। মসজিদের মতো পবিত্র স্থানে নামাজরত অবস্থায় এমন হামলাকে এলাকাবাসী নজিরবিহীন ও চরম নিন্দনীয় বলে মনে করছেন।

তারা আরও জানান, আল আমিনের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। হামলার পরপরই অভিযুক্ত আল আমিন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহত রাজিবকে উদ্ধার করে দ্রুত ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মসজিদ কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম মনির বলেন, জুম্মার নামাজ শেষ হাওয়ার আগেই পিছনে কিসের যেন শব্দ হয়।

নামাজ আদায় শেষে দেখি রাজীব আহত অবস্থায় পড়ে আছে। মসজিদের ভেতরে এমন বর্বরোচিত ঘটনা আমরা কোনোদিন কল্পনাও করিনি। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম জানান, এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews