1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

আওয়ামী লীগ নেত্রী রূপার বাড়ির সেপটিক ট্যাংক থেকেশিশুর মরদেহ

  • বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ নেত্রী রূপার বাড়ির সেপটিক ট্যাংক থেকেশিশুর মরদেহ

সিরাজগঞ্জের শাহজাদপুর নিখোঁজ হওয়া লামিয়া খাতুন (৪) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার বিকেল থেকে লামিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

বুধবার (৪ জুন) ভোরে উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ি মল্লাপাড়ার দক্ষিণে ছোট বিন্নাদায়ির গ্রামের আওয়ামী লীগ নেত্রী রূপা রহমানের পরিত্যক্ত বাড়ির সেপটিক ট্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধারের সময় শিশুটির হাত বাঁধা অবস্থায় ছিল। এ ছাড়া গলায় গামছা প্যাঁচানো এবং নাক ও মুখে সাদা টেপ লাগানো ছিল।

নিহত লামিয়া শাহজাদপুর উপজেলা হাবিবুল্লাহনগর ইউনিয়নের শ্রীফলতলা গ্রামের নাজিম উদ্দিন ও রিনা খাতুনের মেয়ে। স্বামী-স্ত্রী দুজনেই চাকরির কারণে ঢাকায় থাকতো। আর শিশু লামিয়া ও তার ছোটবোন বিন্নাদায়ির গ্রামে নানা আব্দুর রশিদের বাড়িতে থাকতেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১০ বছর আগে শাহজাদপুর উপজেলা হাবিবুল্লাহনগর ইউনিয়নের শ্রীফলতলা গ্রামের নাজিম উদ্দিনের সঙ্গে বিন্নাদায়ির গ্রামের আব্দুর রশিদের মেয়ে রিনা খাতুনের বিয়ে হয়। এরপর তাদের ঘরে লামিয়াসহ দুই মেয়ের জন্ম হয়। এর মধ্যে লামিয়া বড়। দুই মেয়েকে নানা আব্দুর রশিদের বাড়িতে রেখে স্বামী-স্ত্রী দুজনেই ঢাকার পোশাক কারখানায় চাকরি করে।

এ ঘটনায় ওইদিন রাতেই শিশুর নানা আব্দুর রশিদ বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। আর বুধবার ৪টার দিকে বিন্নাদাইর গ্রামের পরিত্যক্ত বাড়ির সেপটিক ট্যাংক থেকে শিশু লামিয়ার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রূপা রহমান বাড়িঘর ফেলে পালিয়ে যায়। এরপর দুর্বৃত্তরা তার দ্বিতল বাড়িটির দরজা-জানালা ভেঙে ও আসবাবপত্র লুটে নেয়। সেই থেকে বাড়িটি জুয়ারি ও মাদকসেবীদের আখড়ায় পরিণত হয়েছে।

শাহজাদপুর থানার ওসি আসলাম আলী বলেন, হত্যার পূর্বে মেয়েটিকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। ধর্ষণ করা হয়েছে কি না তা ময়নাতদন্তের রিপোর্ট পেলে বোঝা যাবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews