1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঘাটাইলে সন্ত্রাসী হামলায় আহত ১

  • মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

ঘাটাইলে সন্ত্রাসী হামলায় আহত ১

ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি :

টাঙ্গাইলের ঘাটাইলে জমি সংক্রান্ত বিষয়কে কে›ন্দ্র করে সন্ত্রাসীদের আঘাতে শামছুল তালুকদার (৪৮) নামে একজন আহত হয়েছে। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর জখমপ্রাপ্ত অবস্থায় উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে।

এ ঘটনায় শামছুল তালুকদার বাদী হয়ে গতকাল রবিবার ঘাটাইল থানায় অভিযোগ দায়ের করেন। আহত শামছুল তালুকদার (৪৮) উপজেলার দিঘর ইউনিয়নের হামিদপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

অভিযোগে জানা যায়, পাড়া-প্রতিবেশীদের সাথে পূর্ব থেকেই তার জমি সংক্রান্ত বিষয়াদি নিয়ে বিরোধ ছিল। চলমান বিরোধের জের ধরে গত ২৮ মে বুধবার দিবাগত রাত ২টায় তার বসত ঘরে বিদ্যুৎ না থাকার কারণে গরমে অসহ্য হয়ে তিনি বসত বাড়ীর পূর্ব পাশে জনৈক শাহীন মিয়ার দোকানের সামনে বাঁশের মাঁচায় বসে বিশ্রাম নিচ্ছিলেন।

এ সময় তারই প্রতিবেশি হামিদপুর গ্রামের কুদ্দুস মন্ডলের ছেলে সুমন(৩৫) ও একই গ্রামের আঃ গফুর তালুকদার (৬০) ও তার ছেলে সাব্বির(২০) এবং বলাই তালুকদারের ছেলে মামুন (৪০) সহ আরো অজ্ঞাত দুই তিন জন পূর্ব-পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে উক্ত স্থানে গিয়ে এলোপাথাড়িভাবে মারপিট করে শামছুলের শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে।

এতে তার বাম হাতের কজ্বির উপরে আঘাত লেগে হাড়ভাঙ্গা গুরুতর জখম হয়। এবং ডান পায়ের হাটুর নিচে লেগে কাটা রক্তাক্ত গুরুতর জখম হয়। ঐ সময় তার ডাকচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা হুমকি দিয়ে চলে যায়।

পরে উপস্থিত লোকজন তাকে গুরুতর জখমপ্রাপ্ত অবস্থায় উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ঘাটাইল থানার উপপরিদর্শক মো. ফজলে এলাহি জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews