লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখার একটি সফল অভিযানে অনলাইন জুয়ায় জড়িত এবং মোবাইল ব্যাংকিং সেবার অপব্যবহারকারী এক সংঘবদ্ধ চক্রকে গ্রেফতার করা হয়েছে।
গত ৩১ মে ২০২৫ খ্রিঃ তারিখ বিকাল ১৯:৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি আভিযানিক দল আদিতমারী থানাধীন কমলাবাড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কদমতলা বাজার সংলগ্ন কাঁচা রাস্তার কদমতলা ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করে।
সেখানে মোবাইলের অনলাইন জুয়ার অ্যাপস ব্যবহার করে জুয়া খেলা এবং ভুয়া জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে নগদ ও বিকাশ একাউন্ট খুলে যুবসমাজের মাঝে তা বিক্রির অভিযোগে একজন ব্যক্তিকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ ইসমাইল হোসেন রিপন (২০), পিতা-মোঃ বজলুর রহমান, মাতা-মোছাঃ আরিফা জাহান, সাং-উত্তর গোপাল রায়, ডাকঘর-মেহেরনগর, থানা-কালীগঞ্জ, জেলা-লালমনিরহাট।
তার দেওয়া তথ্য অনুযায়ী পরবর্তীতে আরও তিনজনকে গ্রেফতার করা হয়—
০২। মোঃ মাহবুবুর রহমান মাহাবুব (৪০), পিতা-মৃত আব্বাস আলী, মাতা-মজিয়া বেগম, সাং-চন্দনপাট, ওয়ার্ড নং-০৬, কমলাবাড়ী ইউপি, থানা-আদিতমারী, জেলা-লালমনিরহাট।
০৩। মোঃ রেজাউল করিম (৩২), পিতা-মোঃ বাবুল মিয়া, মাতা-মোছাঃ রেজিনা বেগম, সাং-তেতুলিয়া, ওয়ার্ড নং-০২, ইউপি-চলবলা, থানা-কালীগঞ্জ, জেলা-লালমনিরহাট।
০৪। মোঃ সজিব মিয়া (২২), পিতা-মোঃ আলাউদ্দিন, মাতা-সাবিনা বেগম, সাং-গোড়ল নিথক পাড়া, থানা-কালীগঞ্জ, জেলা-লালমনিরহাট।
অভিযানে তাদের নিকট হতে ৬টি মোবাইল ফোন ও ১২৫টি সিম কার্ড উদ্ধার করা হয়। উক্ত মোবাইল ফোনসমূহে অনলাইন জুয়া খেলার অ্যাপ্লিকেশন যেমন— 7DGAME, QQEE.COM, NADAD777, KK23, L89, BK33, PPVIP ইন্সটল করা ছিল। পাশাপাশি উদ্ধারকৃত সিম কার্ডগুলোর মাধ্যমে নগদ ও বিকাশ এজেন্ট একাউন্ট খোলা হয়েছিল, যা জুয়ার লেনদেনে ব্যবহার করা হতো।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ২০২৫ অনুযায়ী আদিতমারী থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply