1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

৯শ কোটি টাকা মমতাজের বাড়িতে উদ্ধারের আজব সংবাদের আসল বিষয় কি ?

  • বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

৯শ কোটি টাকা মমতাজের বাড়িতে উদ্ধারের আজব সংবাদের আসল বিষয় কি ?

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় গত ১২ মে সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করা হয়। গত ১৭ মে আদালত তাকে কারাগারে পাঠানোর পর বৃহস্পতিবার (২২ মে) দুই মামলায় তাকে ৬ দিনের রিমান্ডে নেওয়া হয়।

এদিকে, মমতাজের বাড়িতে সেনাবাহিনী অভিযান চালিয়ে ৯০০ কোটি টাকা উদ্ধার করেছে—শীর্ষক দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হচ্ছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মমতাজ বেগমের বাড়িতে সেনাবাহিনী অভিযান চালিয়ে ৯০০ কোটি টাকা উদ্ধার করেছে শীর্ষক দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ভিন্ন ঘটনার একাধিক ভিডিও ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।

অনুসন্ধানের শুরুতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, উক্ত ভিডিওতে কোনো সূত্র উল্লেখ করা হয়নি এবং সেনাবাহিনীর নির্দিষ্ট কোনো বক্তব্যও দেখানো হয়নি। পরবর্তীতে প্রচারিত ভিডিওটিতে থাকা ফুটেজগুলো আলাদা আলাদা যাচাই করে রিউমর স্ক্যানার টিম।

ভিডিও যাচাই-১

রিভার্স ইমেজ সার্চ করে এসএ টিভির ইউটিউব চ্যানেলে গত বছরের ৯ আগস্ট প্রচারিত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে থাকা একটি ফুটেজের সাথে আলোচিত ভিডিওর একটি ফুটেজের মিল রয়েছে। উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ডিবি অফিসে বিশেষ অভিযানের দৃশ্য এটি। অর্থাৎ, এটি মমতাজ বেগমের বাসা থেকে টাকা উদ্ধারের নয়।
ভিডিও যাচাই-২

আলোচিত ভিডিওটিতে ‘মমতাজ ভিলা’ শীর্ষক একটি নামফলক দেখা যায়। রিভার্স ইমেজ সার্চ করে ইনডিপেনডেন্ট টিভির ইউটিউব চ্যানেলে ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি প্রচারিত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে থাকা একটি ফুটেজের সাথে আলোচিত ভিডিওর একটি ফুটেজের মিল রয়েছে।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ক্যাসিনোকাণ্ডে গ্রেপ্তার ঢাকার গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা এনামুল হক এনু ও রুপন ভূঁইয়ার লালমোহন সাহা স্ট্রিটের বাসায় অভিযান চালিয়ে সাড়ে ২৬ কোটি টাকা, সোয়া ৫ কোটি টাকার এফডিআরসহ বিদেশী মুদ্রা ও স্বর্ণ জব্দ করেছে র‍্যাব। সেই সময়কার দৃশ্য এটি। অর্থাৎ, এটিও মমতাজ বেগমের বাসা থেকে টাকা উদ্ধারের নয়।

ভিডিও যাচাই-৩

আলোচিত ভিডিওটিতে একটি ড্রয়ারে রাখা টাকা এবং একটি সিন্দুক থেকে টাকা বের করার দৃশ্য দেখা যায়। রিভার্স ইমেজ সার্চ করে সময় টিভির ইউটিউব চ্যানেলে ২০২০ সালের ২৬ ফেব্রুয়ারি প্রচারিত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে থাকা ফুটেজের সাথে আলোচিত ভিডিওর ফুটেজের মিল রয়েছে।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, এটিও ক্যাসিনোকাণ্ডে গ্রেপ্তার ঢাকার গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা এনামুল হক এনু ও রুপন ভূঁইয়ার লালমোহন সাহা স্ট্রিটের বাসায় অভিযান চালিয়ে সাড়ে ২৬ কোটি টাকা, সোয়া ৫ কোটি টাকার এফডিআরসহ বিদেশী মুদ্রা ও স্বর্ণ জব্দ করেছে র‍্যাব। সেই সময়কার দৃশ্য এটি। পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে সম্প্রতি মমতাজ বেগমের বাড়িতে সেনাবাহিনীর অভিযান পরিচালনার কোনো তথ্য গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি।

সুতরাং, মমতাজ বেগমের বাড়িতে সেনাবাহিনী অভিযান চালিয়ে ৯০০ কোটি টাকা উদ্ধার করেছে- শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews