1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

পঞ্চগড়ে টেকসই উন্নয়ন ও নৈতিক শিক্ষায় মন্দিরভিত্তিক শিক্ষা প্রকল্পের গুরুত্ব বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

  • বুধবার, ২১ মে, ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে টেকসই উন্নয়ন ও নৈতিক শিক্ষায় মন্দিরভিত্তিক শিক্ষা প্রকল্পের গুরুত্ব বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

তোতা মিয়া,পঞ্চগড় প্রতিনিধি :

পঞ্চগড়ে “টেকসই উন্নয়ন ও নৈতিক শিক্ষায় মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের গুরুত্ব” বিষয়ক একটি দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এই কর্মশালাটি জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন মো. সাবেত আলী,।কর্মশালায় সভাপতিত্ব করেন হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শ্রী সত্যজিৎ কুমার কুন্ডু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শইমী ইমতিয়াজ,

সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক অনুরুদ্ধ কুমার, ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন প্রমুখ৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের প্রতিনিধি, বিভিন্ন মন্দিরভিত্তিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “নৈতিক শিক্ষা এবং সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে মন্দিরভিত্তিক শিক্ষা প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শিশুদের মাঝে ধর্মীয় সহনশীলতা, মানবিকতা ও পরিবেশ সচেতনতা গড়ে তুলতে এই প্রকল্পের অবদান অনস্বীকার্য।”

কর্মশালায় বক্তারা বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) অর্জনে শিক্ষা একটি গুরুত্বপূর্ণ উপাদান। মন্দিরভিত্তিক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে প্রাথমিক পর্যায়ে শিশুদের মাঝে নৈতিকতা, শৃঙ্খলা এবং সমাজসেবামূলক মানসিকতা তৈরি করা সম্ভব।

কর্মশালায় অংশগ্রহণকারীরা প্রকল্পের চলমান কার্যক্রম, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন এবং ভবিষ্যতে এর পরিধি আরও বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন।

দিনব্যাপী এ কর্মশালার শেষাংশে একটি সুপারিশমালা প্রণয়ন করা হয়, যেখানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মন্দির কমিটি এবং প্রশাসনের সমন্বয়ে একটি টেকসই পরিকল্পনা গ্রহণের আহ্বান জানানো হয়।

এদিন ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসার এবং টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনের লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ মে ) সকালে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৬ষ্ঠ পর্যায়)” প্রকল্পের আওতায় সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মশালা আয়োজন করা হয়৷

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews