1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সাংবাদিককে ঘাসকাটা বলা ইউনিয়ন ভূমি কর্মকর্তা সাহাবুল ঘুষ ছাড়া খাজনা খারিজ করেন না

  • মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

সাংবাদিককে ঘাসকাটা বলা ইউনিয়ন ভূমি কর্মকর্তা সাহাবুল ঘুষ ছাড়া খাজনা খারিজ করেন না

লালমনিরহাট অফিস :

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তার (তহশিলদার) বিরুদ্ধে ঘুষের বিনিময়ে ভূমি সেবা দেওয়ার অভিযোগ উঠেছে। সেবাগ্রহীতাদের দাবী খাজনা, নামজারির প্রতিবেদন দাখিল করার জন্য তিনি হাতিয়ে নিচ্ছেন এসব টাকা। এবং ইচ্ছা মতো ছুটি ছাড়াই অনুপস্থিত থাকছেন অফিসে।

জানা যায়, ২৫৯৯৫ নম্বর খারিজ খতিয়ান এর জন্য পাটিকাপাড়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) সাহাবুল আলম ভূক্তভোগির কাছ থেকে ১২ হাজার টাকা নিয়েছেন।আবার সেই জমির খাজনার( ভূমি উন্নয়ন কর) জন্য পাটিকাপাড়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা সাহাবুল আলম ৭৩ শতক জমির জন্য বাড়তি ২০ হাজার টাকা দাবি করেন।

২০ হাজার টাকা দিলে খাজনা সমন্বয় করবেন ১১০০ টাকা বলে জানিয়েছেন আবেদন কারীকে।এ বিষয়ে ভুক্তভোগী মফিজার রহমান জানান বিছনদই মৌজার ২৫৯৯৫ খারিজ খতিয়ানের জমিটি ক্রয় করেছি,জমি দলিল নিতে গেলে অবশ্যই খাজনা ও খারিজ এর প্রয়োজন আছে।

তাই আমরা খারিজ এর জন্য আবেদন করি, আবেদন টি ইউনিয়ন ভূমি কর্মকর্তার কাছে আসলে তিনি আজিজার রহমান এর দ্বারায় বাড়তি টাকা দাবি করেন এবং ২৯,৫০০ টাকা আমাদের কাছ থেকে নেন।
যার মধ্যে ১২ হাজার টাকা তিনি(তহশিলদার) ভাগ পাবেন বলে জানাম আর বাকি টাকা উপজেলা ভূমি অফিসে খরচ হবে বলে তিনি দাবী করেন।

সেবা নিতে আসা ডাউয়াবাড়ি ইউনিয়নের নূরুল হকের পুত্র মূসা আলম বলেন, এই তহসিলদার এখানে যোগদান করার পর কোনো দিন ও সঠিক সময়ে অফিসে উপস্থিত হয় না তিনি ১১ টার আগে অফিসে আসেন না। এবং খারিজ( নামজারি )এর প্রতিবেদন এর সময় তিনি ঘুষ ছাড়া কোন প্রতিবেদন দাখিল করেন না। ওনার চাহিদা মত ঘুষ দিলে কাজ তারাতাড়ি হয়। আর না দিলে দিনের পর দিন ঘুরতে হয়।

পাটিকাপাড়া ইউনিয়ননের আব্দুল জলিল মিয়ার মেয়ে শাহিনা বেগম জানান তিনি গত ১৮-২-২০২৫ তারিখে একটি খারিজ (ই নামজারি) এর আবেদন করে যার আবেদন নম্বর ৪৬২১২৬৪ ।এই আবেদন টি প্রতিবেদন এর জন্য উপজেলা সহকারী কমিশনার ভূমি, ইউনিয়ন ভূমি অফিসে প্রেরণ করলে ইউনিয়ন ভূমি কর্মকর্তা সাহাবুল আলম ৫ হাজার টাকা আমার কাছ থেকে ঘুষ নিয়ে প্রতিবেদনটি দাখিল করেন। কিন্তু সেই আবেদনটি বাতিল করে উপজেলা ভূমি অফিস। এখন টাকা ফেরত এর জন্য তহসিলদার এর পিছনে ঘুরলেও টাকা ফেরত দিচ্ছে না বলে জানান শাহিনা বেগম।

তবে উপ সহকারী ভূমি কর্মকর্তা আব্দুর রহিম জানান তিনি গতকাল ছুটিতে ছিলেন কি না তা তিনি জানেন না।আর আজকে বেলা ১১ টা হলেও তিনি কেনো অফিসে আসেন নি তাও আমার জানা নেই, হয়তো উপজেলায় কোন কাজে যেতে পারে।

এ বিষয়ে ইউনিয়ন ভূমি কর্সকর্তা সাহাবুল হোসেন মুঠোফোনে বলেন,ও ঘাস কাটা সাংবাদিক।আমার বিরুদ্ধে উঠা অভিযোগ সত্য নয়।গতকাল আমি কোর্টে ছিলাম সরকারি মামলার ডেটছিল।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার শামীম মিঞা জানান, ভূমি সেবার জন্য জনগণের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। বিষয়টির লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews