1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি

চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

  • রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জে পাওনা ১৫৫ টাকা চাওয়ায় দোকানদার রমজান আলী হত্যা মামলায় এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।

রবিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো. মিজানুর রহমান আসামির উপস্থিতিতে এই দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রাজরামপুর মিস্ত্রিপাড়া মহল্লার আ. সাত্তারের ছেলে নুর আমিন (২৯)।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল ওদুদ জানান, ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি রাজরামপুর মিস্ত্রিপাড়ায় পাওনা ১৫৫ টাকা চাওয়ায় দোকানদার রমজান আলীর সাথে নুর আমিনের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে দোকানে থাকা রুটি বানানোর বেলনা দিয়ে রমজানের মাথায় গুরুতর জখম করে নুর আমিন।

এ সময় স্থানীয়রা আহত রমজানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। রাতে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রমজান মারা যান।

এ ঘটনায় নিহতের স্ত্রী সুমাইয়া খাতুন বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জ সদর থানার এস আই মো. নাজমুল হক নুর আমিনকে অভিযুক্ত করে ওই বছরের ১৫ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত উভয়পক্ষের শুনানী ও সাক্ষ্যগ্রহণ শেষে এই দণ্ড প্রদান করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews