1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

জামায়াত-বিএনপি নেতাদের বাড়িতে অগ্নিসংযোগের পরিকল্পনার কথা ফাস করলেন পঞ্চগড়ের আশরাফুল আলম এমু

  • শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে

জামায়াত-বিএনপি নেতাদের বাড়িতে অগ্নিসংযোগের পরিকল্পনার কথা ফাস করলেন পঞ্চগড়ের আশরাফুল আলম এমু

একটি অনলাইন মিটিংয়ে বিএনপি-জামায়াতের নেতাদের বাড়ি ও ইসলামী ব্যাংকে অগ্নিসংযোগ করার পরিকল্পনার কথা জানিয়েছেন পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম এমু।

শুক্রবার (১৬ মে) ওই অনলাইন মিটিংয়ের ৩ মিনিট ৪৮ সেকেন্ডের একটি ভিডিও স্ক্রিন রেকর্ডিং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে আশরাফুল আলমকে বলতে শোনা যায়, ‘আমি তো প্ল্যানিং নিচ্ছি, আমার এলাকায় যে কয়টা ইসলামী ব্যাংক আছে, এক রাতেই সবগুলো জ্বালিয়ে দেব। এখন এই কাজটা যদি আমার উপজেলা আওয়ামী লীগ আমাকে সাহস না দেয়, পাশে না থাকে, তাহলে তো করতে পারব না।’

তিনি বলেন, ‘৫৬০টা উপজেলায় যদি একসাথে রুখে দাঁড়াই, প্রত্যেক উপজেলার বিএনপি-জামায়াতের প্রথম সারির দশটা নেতার বাড়ি যদি আগুন দিয়ে জ্বালিয়ে দেই, তাহলে ওরা এমনিতেই ভেঙে পড়বে।

তিনি আরও বলেন, ‘আমি নিজে সাংগঠনিক কাজ করতে গেলেও আমাদের নেতারা বাধা দিচ্ছেন, বলছেন পুলিশের হয়রানি বাড়ছে। পুলিশ আমাদের সঙ্গে আছে। কিন্তু আমরা যদি রাস্তায় না নামি, তাহলে পুলিশ হেল্প করবে না। যেমন আমার এলাকায় পুলিশ ইচ্ছাকৃতভাবে কাউকে ধরছে না। বিএনপি-জামায়াত চাপ দিলে তখনই ধরতে যাচ্ছে।’

এ বিষয়ে কৃষক লীগ নেতা আশরাফুল আলম এমুর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

দেবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. বেলাল হোসেন বলেন, কেউ যদি ইসলামী ব্যাংকে আগুন দেওয়ার বা বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের বাড়িতে হামলার মতো উসকানিমূলক পরিকল্পনা করে, তাহলে সেটা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য মারাত্মক হুমকি। পুলিশ প্রশাসনের উচিত এসব উসকানিদাতাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা।

দেবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন তোবারক হ্যাপি বলেন, আমরা এই বিষয়টি শুনেছি। দলীয়ভাবে আলোচনা করে এরপর আপনাদের জানাবো।

ইসলামী ব্যাংকে অগ্নিসংযোগের হুমকির বিষয়ে ইসলামী ব্যাংকের দেবীগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. ফেরদৌস ওয়াহিদ জানান, তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুসারে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেন, আমি এই বিষয়টি জানি না। জেনে ব্যবস্থা গ্রহণ করব।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews