1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঘাটাইলে হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান

  • বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

ঘাটাইলে হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান

রেজাউল করিম খান রাজু, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি :

টাঙ্গাইলের ঘাটাইলে বেপরোয়া চালক ও হেলমেট না পড়ে মোটর সাইকেল চালনা করার অপরাধে সর্বমোট ২৩ টি মামলায় ২০৫০০ টাকা জরিমানা দন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার উপজেলার পেচার আটা মোর, মাস্টারবাড়ী মোড় ও জিবিজি কলেজ মোর এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু সাঈদ। অভিযান পরিচালনায় সেনাবাহিনী ও ঘাটাইল থানা পুলিশ সহায়তা করেন।

জানা গেছে, উপজেলার বেপরোয়া চালক ও হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহীদের সচেতন ও হেলমেট পরিধারে জন্য গত ১৫ দিন যাবৎ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ঘাটাইল এর ফেসবুক আইডিতে সতর্কতামূলক বার্তা পোস্ট করে আসছেন।

এতে অনেকেই হেলমেট ক্রয় এবং পরিধান করা শুরু করেছে। সেই পূর্ব ঘোষনা অনুযায়ী বেপরোয়া চালক ও হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহীদের বিরুদ্ধে সর্বমোট ২৩ টি মামলায় ২০৫০০ টাকা জরিমানা দন্ড প্রদান করা হয়।

এ সময় হেলমেট পরিহিত সকল চালককে ফুল দিয়ে বরণ করা হয় এবং জনসচেতনতার উদ্দেশ্যে লিফলেট বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ জানান, হেলমেট পরিহিত সকল চালককে ফুল দিয়ে বরণ করা হয়েছে।

বেপরোয়া চালক ও হেলমেট না পড়ে মোটর সাইকেল চালনা করার অপরাধে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী সর্বমোট ২৩ টি মামলায় ২০৫০০ টাকা জরিমানা দন্ড প্রদান করা হয়েছে। শীঘ্রই ট্রাফিক সাইন শিখতে আগ্রহীদের নিয়ে মোবাইল ট্রাফিক স্কুল চালু করা হবে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews