1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

হামিদপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি লাল মিয়া-সাধারণ সম্পাদক জাকির

  • রবিবার, ১১ মে, ২০২৫
  • ২৩৭ বার পড়া হয়েছে

হামিদপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি লাল মিয়া-সাধারণ সম্পাদক জাকির

রেজাউল করিম খান রাজু,ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি :

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে টাঙ্গাইল জেলা ট্রাক, ড্রাম ট্রাক, কভার ভ্যান, ট্যাংক লড়ি, মিনি ট্রাক ও পিকআপ শ্রমিক ইউনিয়ন, হামিদপুর শাখার ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৫ সম্পন্ন হয়েছে।

হামিদপুর ইসলামিয়া ফাযিল মাদ্রাসা প্রাঙ্গনে শনিবার (১০ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। গণনা শেষে রাত ১ টার দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সহকারি অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম। নির্বাচনে ১৪ টি পদে সর্বমোট ৩০জন প্রতিদ্বন্দিতা করেন। মোট ভোটার ছিল ৫১১ জন।

নির্বাচনে সভাপতি পদে শফিকুল ইসলাম (লাল মিয়া) ২৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিদ্দিকুর রহমান পেয়েছেন ১৬৫ ভোট। কার্যকরী সভাপতি পদে আরিফ হোসেন, সহ-সভাপতি পদে শ্রী গৌতম চন্দ্র শীল ও লেবু তালুকদার নির্বাচিত হয়েছেন।

সাধারণ সম্পাদক পদে ২৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জাকির হোসেন সিদ্দিকী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অনিছুর রহমান পেয়েছেন ১৭১ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল খালেক, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক পদে উজ্জল হোসেন ও মোঃ হুমায়ুন,

কোষাধ্যক্ষ সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, দপ্তর সম্পাদক আঃ মান্নান, প্রচার সম্পাদক তুলা মিয়া, সড়ক সম্পাদক আয়নাল হোসেন ও সহ-সড়ক সম্পাদক সৈয়দ মুক্তার আলী নির্বাচিত হয়েছেন।

টাঙ্গাইল জেলা ট্রাক, ড্রাম ট্রাক, কভার ভ্যান, ট্যাংক লড়ি, মিনি ট্রাক ও পিকআপ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এবং পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নির্বাচন পরিদর্শন করেছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews