1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

এবার ভাটারা থানার হত্যা মামলায় সিকদার লিটনকে গ্রেপ্তার

  • বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে

এবার ভাটারা থানার হত্যা মামলায় সিকদার লিটনকে গ্রেপ্তার

এস. এম আকাশ, ঢাকা বিভাগীয় ব্যুরোঃ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে অর্থের যোগানদাতা ও সন্ত্রাসী সিকদার লিটন ওরফে টুটুলকে রাজধানীর ভাটারা থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গত এপ্রিলে পুলিশের করা আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার ঢাকার একটি আদালত লিটনকে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।

এর আগে ৫ মার্চ ফরিদপুর শহর থেকে সিকদার লিটনকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে আলফাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। ১৩ আগস্ট থানায় হওয়া বিস্ফোরক ও নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়। রবিবার সেই মামলায় সিকদার লিটনকে জিজ্ঞাসাবাদে একদিনের রিমান্ড পেয়েছে পুলিশ।

বহুরুপী প্রতারক ও সন্ত্রাসী সিকদার লিটন ফরিদপুর-১ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি মঞ্জুর হোসেনের ক্যাডার হিসেবে পরিচিত ছিল। নিজ এলাকায় এমপি মঞ্জু ও নিজের ছবি ব্যবহার করে ব্যানার, পোস্টার ছাঁটাতো সিকদার লিটন।

এছাড়া সরকারি-বেসরকারি চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাৎ, অন্যের জমিদখল, চাঁদাদাবি, মারধরসহ নানান অভিযোগ আছে তার বিরুদ্ধে। যার সবই করত এমপি মঞ্জু’র নাম ব্যবহার করে। এর আগেএ বহুবার কারাগারে যেতে হয়েছে তাকে। তবে প্রতিবারই কারাগার থেকে বেরিয়ে একই অপরাধ করেছে তিনি।
গত অক্টোবরেও একজনকে কারামুক্ত করার অজুহাতে প্রতারণার মাধ্যমে দুইলাখ টাকা ও একটি মোটরসাইকেল হাতিয়ে নেন তিনি।

এদিকে বুধবার আদালত সূত্রে জানা গেছে, জুলাই কুড়িল জোয়ার সাহারা কেন্দ্রীয় মসজিদের গলির মুখে আন্দোলনরতদের ওপর সশস্ত্র হামলা হয়। হামলায় গুলিবিদ্ধ হয়ে একজন মারা যান। পরে শফিকুল ইসলাম ব্যক্তি বাদী হয়ে মামলা করেন। সেই মামলায় এজাহারনামীয় ২৭ নম্বর আসামি এই সিকদার লিটন। তাছাড়া ছাত্র-জনতার আন্দোলন দমনে আর্থিকভাবে সহায়তা করেন তিনি।

অন্যদিকে ছাত্র আন্দোলন চলাকালে ৪ আগস্ট দুপুরে মোহাম্মদপুরের বছিলা ব্রিজের কাছে রাস্তার ওপর জনতাকে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে গুরুতর জখম ও হুকুম প্রদানের অভিযোগে মোহাম্মদপুর থানায় মোছা. নাদিরা বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় সিকদার লিটনকে মূল পরিকল্পনাকারী ও অর্থদাতা বলে অভিযুক্ত করেছেন বাদী। যেখানে তাকে ১১ নম্বর আসামি করা হয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি সিআর-১২৫/২৫ মামলাটির এজাহার থানায় রুজু হয়। সম্প্রতি সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে লিটনকে।

নিজে ছাত্র-জনতার আন্দোলনে দমনে ভূমিকা রাখলেও পরে ভোল পাল্টে শহীদ পরিবারের পক্ষে মামলা শুরু করে সিকদার লিটন। এতে সমাজের প্রতিষ্ঠিত ব্যাক্তিদের টার্গেট করে মামলার আসামি করা হয়। আবার আসামি করার ভয় দেখিয়ে অনেকের কাছ থেকে মোটাঅঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে।

নভেম্বর থেকে পরবর্তী তিন মাসে তার ব্যক্তিগত বিকাশ অ্যাকাউন্টে সাড়ে ২২ লাখ টাকার লেনদেনের তথ্য পায় আইনশৃঙ্খলা বাহিনী। সূত্র বলছে, এই ভয়ঙ্কর প্রতারকের বিরুদ্ধে দেড় ডজনের বেশি মামলা রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews