1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মুন্সিগঞ্জে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি, ৫ জনের যাবজ্জীবন

  • বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

মুন্সিগঞ্জে হত্যার দায়ে ৩ জনের ফাঁসি, ৫ জনের যাবজ্জীবন

এস.এম আকাশ,ঢাকা বিভাগীয় ব্যুরোঃ

চার বছর আগে মুন্সিগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকার আলোচিত ট্রিপল মার্ডার হত্যা মামলায় ৩ জনের ফাঁসি, ৫ জনের যাবজ্জীবন ও ১০ জনকে খালাসের রায় দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৮ মে) দুপুরে ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মাসুদ করিম এ রায় প্রদান করেন। মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৪ মার্চ তারিখে ইভটিজিংকে কেন্দ্র করে সালিশ বৈঠকে ধারালো ছুরি নিয়ে হামলা করে ফাসির দণ্ডপ্রাপ্ত আপন ৩ ভাই- রনি প্রধান (৩৫), সৌরভ প্রধান (২৩) ও শিহাব প্রধান (২৫)।

সেদিন রাতেই নিহত হন উত্তর ইসলামপুর এলাকার কাসেম পাঠানের পুত্র ইমন পাঠান (২৩) ও বাচ্চু মিয়ার পুত্র সাকিব মিয়া (১৯)। পরদিন দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিহত হন সালিশের নেতৃত্বে থাকা আওলাদ হোসেন মিন্টু (৪০)।

এ ঘটনায় ২৬ মার্চ মুন্সিগঞ্জ সদর থানায় বাদী হয়ে ১২ জনের নামোল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন নিহত মিন্টুর স্ত্রী খালেদা আক্তার।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, সাকিব প্রধান, অনিক বেপারী, শামিম প্রধান, রায়হান ও ছোট জাহাঙ্গীর।

খালাসপ্রাপ্তরা হলেন, জামাল, আসাদুল্লাহ আল গালিব, রোহান, ইমরান, রাহুল, পরশ, বড় জাহাঙ্গীর, রাফি, রামিম, লিমন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews