1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফ্যাসিস্টের মোটিফ বানানোর সন্দেহে চিত্রশিল্পীর বাড়িতে আগুন

  • বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

ফ্যাসিস্টের মোটিফ বানানোর সন্দেহে চিত্রশিল্পীর বাড়িতে আগুন

মানিকগঞ্জের চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। পহেলা বৈশাখে ফ্যাসিস্টের মুখাকৃতি বানানোর সন্দেহের জেরে মঙ্গলবার রাতে আগুন দেওয়া হয় বলে দাবি করেছেন শিল্পী মানবেন্দ্রের পরিবার।

বুধবার (১৬ এপ্রিল) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ওসি আমান উল্লাহ।

স্থানীয়রা জানান, পহেলা বৈশাখে ঢাকায় ফ্যাসিস্টের মুখাকৃতি বানানোর সন্দেহের জেরে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

এ বিষয়ে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষ বলেন, আমি শুধু বাঘের মোটিফ তৈরি করেছি। শেখ হাসিনার মুখাকৃতি তৈরি করিনি। আমিসহ আমার পরিবার জীবনের নিরাপত্তায় ভুগছি। এ মুহূর্তে সরকারের হস্তক্ষেপ কামনা করছি।

তিনি আরও বলেন, দুই থেকে তিনদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে আমাকে উদ্দেশ্য করে হুমকি দেওয়া হচ্ছিল। এর জেরে মঙ্গলবার সন্ধ্যায় মানিকগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করি। আর রাতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে।

আগুনে বিভিন্ন মূল্যবান চিত্রকর্ম পুড়ে গেছে বলে জানান মানবেন্দ্র।

মানিকগঞ্জ সদর থানার ওসি আমান উল্লাহ বলেন, এ বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। দ্রুতই রহস্য উদঘাটন হবে।

মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন বলেন, গত ১৩ এপ্রিল রাজ্যসভা নামের একটি পেজের মাধ্যমে মানবেন্দ্র ঘোষের নামে শেখ হাসিনার দানব মুখাকৃতি তৈরির প্রচারণা চালানো হয়।

তিনি মানিকগঞ্জ সদর থানায় একটি সাধারণ জিডি করেন। এরপর থেকে পুলিশ তার নিরাপত্তাজনিত খোঁজখবর রাখতে থাকে। কিন্তু মঙ্গলবার রাত আড়াইটার দিকে তার বাড়ির কাচারি ঘরে কে বা কারা আগুন দেয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে আইনি প্রক্রিয়া শুরু করেছি।

উল্লেখ্য, ভাস্কর্যশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িটি সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির কাছাকাছি। এ ঘটনাটি পতিত আওয়ামী লীগ সরকারের লোকজন ঘটিয়েছে বলে ধারণা করছেন এলাকাবাসী।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews