শনিবার ২২ ফেব্রুয়ারি যশোরের বাঘারপাড়া উপজেলায় একটি সড়ক দুর্ঘটনা ঘটেছেে । এদিন সকাল ৭টার, দিকে
যশোর বাঘারপাড়া- নারিকেলবাড়িয়া সড়কের মহিরণ পীর বাড়ি সংলগ্ন সড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে সাথে মেরে দিলে এ দুর্ঘটনায় বাসের ৪৫ জন যাত্রী আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি দ্রুতগতিতে চলছিল এবং হঠাৎ করে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, ফলে বাসটি গাছে মেরে দেয় । পড়ে যায়। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর হওয়ায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ও জেলা মুন্সিগঞ্জ স্থানান্তর করেন।
বাঘারপাড়া থানার সাব্ইন্সেপেক্টর অনিমেষ ) জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটির ব্রেক ফেল করার কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়েছেন। স্থানীয়রা বলেছেন বাসটির গতি ছিলো অনেক, এক সাথে দুটি বাস পাল্লাদিয়ে আসছিলো হঠাৎ মহিরন পীর বাড়ির সামনে আসলে সামনের গাড়িটি রোড ব্রেকার দেখে ব্রেক করার চেষ্টা করলেও অল্পের জন্য রক্ষা পায়,
পেছনে থাকা ঢাকা বেতকা পরিবহন , যার নাম্বার ঢাকা মেট্রো- ব-১১- ৮২১৮ বাসটি পেছন থেকে এসে রোড ব্রেকারে ব্রেক করলেও কোন কাজ না হওয়ায় রোডের পাশে থাকা নারিকেলগাছে মেরে দিয়ে গাড়িটি দুমড়ে মুচকে গেলে গাড়িতে থাকা ৪৫ জন যাত্রী সকলেই কমবেশি আহত হয়।
৫টি বাস মুন্সিগঞ্জ জেলা সদর উপজেলার জেলার মোল্লাকান্দি ইউনিয়ন, খাসের হাট বাজার, ১৪ মুড়িয়া গ্রাম, ডাক্তর দেখাতে আসেন বাঘারপাড়া উপজেলার গাইদঘাট বাজারের রমজান ডাক্তারের কাছে। সেখান থেকে ডাক্তার দেখিয়ে শনিবার সকালে এক সাথে মুন্সিগঞ্জ জেলার উদ্যেশে রওনা হলে তার মধে ২টি গাড়ি বেপরোয়া ভাবে চালিয়ে উপজেলার মহিরন পীর বাড়ী জামে মসজিদের সামনে আসলে দূর্ঘটনা টি ঘটে।
সংবাদ পেয়ে বাঘারপাড়া থানা পুলিশের সাবইন্সপেক্টর অনিমেষ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্থল পরিদর্শন করেন,এবং সড়কের দুইপাশের জ্যাম নিরসন করতে স্থানীয়দের সঙ্গে নিয়ে দুর্ঘটনায় কবলিত বাসটি সরিয়ে জনযাট মুক্ত করেন।

Leave a Reply