1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভুট্টা চাষে সোনালী স্বপ্ন—লাভের আশায় উচ্ছ্বসিত লালমনিরহাটের কৃষকেরা

  • শনিবার, ৩ মে, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

ভুট্টা চাষে সোনালী স্বপ্ন—লাভের আশায় উচ্ছ্বসিত লালমনিরহাটের কৃষকেরা

এম ডি  নজরুল ইসলাম, বিভাগীয় ব্যাুরো প্রধান, রংপুর 

ভুট্টা এখন লালমনিরহাট জেলার কৃষকদের কাছে আয়ের এক নতুন দিগন্ত। অনুকূল আবহাওয়া, আধুনিক কৃষি প্রযুক্তি ও সরকারি সহায়তার ফলে চলতি মৌসুমে জেলার বিস্তীর্ণ জমিতে ভুট্টার বাম্পার ফলনের আশা করছেন কৃষকেরা।

মাঠের পর মাঠ জুড়ে মাথা তুলে দাঁড়িয়ে থাকা ভুট্টার কচি শিষ যেন কৃষকের প্রাচুর্যের প্রতীক হয়ে উঠেছে। তাই চোখেমুখে খুশির ঝিলিক স্পষ্ট।

সরেজমিনে দেখা যায়, জেলার পাঁচটি উপজেলা ছাড়াও তিস্তার চরাঞ্চলের পরিত্যক্ত ও অনাবাদি জমিতেও ব্যাপকভাবে ভুট্টার আবাদ হচ্ছে। এক সময় যেখানে শুধু আগাছা জন্মাত, সেখানে এখন দুলছে সবুজের স্রোত।

কৃষকেরা বলছেন, ভুট্টা চাষে খরচ কম হলেও ফলন বেশি হয়। বাজারে দাম ভালো, চাহিদাও রয়েছে সারা বছর—বিশেষ করে গবাদিপশুর খাদ্য হিসেবে। ফলে কৃষকেরা দিন দিন ভুট্টার দিকে ঝুঁকছেন।

জেলা কৃষি বিভাগ জানায়, চলতি বছর লালমনিরহাটে দুই মৌসুমে প্রায় ৩৯,৯৫৫ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৪৬,৮৫৫ মেট্রিক টন। বীজ বপনের পর সঠিক সময় সেচ ও আগাছা দমন করে চাষ করলে ফলন অনেক বেড়ে যায়।

পাশাপাশি ভুট্টায় রোগ ও পোকামাকড়ের আক্রমণ তুলনামূলকভাবে কম, যা এটিকে আরও লাভজনক করে তুলেছে।

মহেন্দ্রনগরের কৃষক ওসমান গনি (৫২) বলেন, “এক একর জমিতে চাষ করেছি, বিঘা প্রতি খরচ হয়েছে ১৫-১৮ হাজার টাকা। বাজারে প্রতি মণ ভুট্টা ১১০০ টাকায় বিক্রি হচ্ছে—লাভের মুখ দেখতে পাচ্ছি।”

তিস্তা পাড়ের আলমগীর মিয়া (৪৫) জানান, “ভুট্টা গাছের সব অংশই কাজে লাগে—পাতা গবাদিপশুর খাবার, ডাঁটা ও মোচা জ্বালানির কাজে ব্যবহার করি। ভালো দাম পেলে আগামী বছর আরও জমিতে চাষ করব।”

বড়বাড়ীর আব্দুল হাকিম (৫৫) জানান, “এবার দেড় বিঘা জমিতে চাষ করেছি। ফলন ভালো হলে লাভও ভালো হবে—এই আশাতেই এগিয়ে যাচ্ছি।”

লালমনিরহাট সদর উপজেলার কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ বলেন, “ভুট্টা একটি লাভজনক ফসল। কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।”

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. সাইখুল আরিফিন বলেন, “ভুট্টা এখন জেলার অন্যতম লাভজনক অর্থকরী ফসল। কৃষকদের সহযোগিতার মাধ্যমে এই সাফল্য ধরে রাখতে কৃষি বিভাগ সর্বাত্মকভাবে কাজ করছে।”

সূত্র (বাসস)

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews