1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মালিক-শ্রমিক একতায় গড়বে নতুন বাংলাদেশ: লালমনিরহাটে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভায় প্রাণবন্ত মে দিবস উদযাপন

  • বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

মালিক-শ্রমিক একতায় গড়বে নতুন বাংলাদেশ: লালমনিরহাটে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভায় প্রাণবন্ত মে দিবস উদযাপন

এমডি নজরুল ইসলাম বিভাগীয় ব্যাুরো প্রধান, রংপুর :

‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে মহান মে দিবস।

বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ১০টায় মিশন মোড় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে অংশ নেয় জেলার বিভিন্ন শ্রমিক সংগঠন, যারা নিজ নিজ ব্যানার ও স্লোগানসহ র‌্যালিতে যোগ দেয়।

পরে সবাই জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমবেত হন এবং সেখানে মে দিবস উপলক্ষে আয়োজিত হয় এক আলোচনা সভা।

অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার।

আলোচনা সভায় মালিক ও শ্রমিক প্রতিনিধিসহ জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। বক্তারা বলেন,

“মে দিবস কেবল একটি দিন নয়, এটি শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের প্রতীক।”

তারা মালিক-শ্রমিক সম্পর্ক উন্নয়ন, নিরাপদ কর্মপরিবেশ তৈরি এবং শ্রমিকদের অধিকার নিশ্চিত করার ওপর জোর দেন।

জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন,

“মালিক ও শ্রমিকের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি উন্নত ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে পারি।”

এ বছর মে দিবসের পাশাপাশি জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবসও উদযাপিত হয়েছে।

আলোচনায় শ্রমিক আইন, মালিক-শ্রমিক সম্পর্ক উন্নয়নের করণীয় বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে লালমনিরহাট জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, শ্রমিক ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews