1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সাংবাদিক শাহজাহান সাজুর ওপর সন্ত্রাসী হামলা, থানায় অভিযোগ

  • রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

সাংবাদিক শাহজাহান সাজুর ওপর সন্ত্রাসী হামলা, থানায় অভিযোগ

এমডি নজরুল ইসলাম, বিভাগীয় ব্যাুরো প্রধান,রংপুর 

লালমনিরহাটে সাংবাদিক মোঃ শাহজাহান সাজুর ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সদস্য আরিফুজ্জামান আরিফ ও তার দুই সহযোগীর বিরুদ্ধে। এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ওসি (তদন্ত) স্বপন কুমার রায়।

অভিযুক্ত আরিফ লালমনিরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাজী কলোনির মৃত খন্দকার বদিউজ্জামানের ছেলে এবং বর্তমানে পৌর যুবলীগের কর্মী। বাকি দুই সহযোগীর পরিচয় এখনো অজ্ঞাত।

ভুক্তভোগী সাংবাদিক শাহজাহান সাজু দৈনিক ‘প্রতিদিনের কাগজ’ ও ‘আজকের খবর’ পত্রিকার লালমনিরহাট প্রতিনিধি। তিনি জানান, রোববার (২৭ এপ্রিল) সকাল ৯টার দিকে আরিফ ও তার দুই সহযোগী তাকে বাসা থেকে ডেকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

এক পর্যায়ে আরিফ ছুরি বের করে ভয় দেখায় এবং মারধরের চেষ্টা চালায়। আত্মরক্ষার চেষ্টা করলে সন্ত্রাসীরা কামড়ে দিয়ে পালিয়ে যায়। যাওয়ার সময় হুমকি দিয়ে বলে, “আজ বেঁচে গেছিস, পরে তোর বউ-বাচ্চাকেও তুলে নিয়ে যাব।”

সাজু আরও জানান, কয়েক দিন আগে আদিতমারীর দুর্গাপুরে এক জাপান প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা নিয়ে খবর প্রকাশিত হয়। নিহত নববধূ ছিলেন আরিফের ভাগিনার স্ত্রী।

সেই ঘটনায় আরিফ একজন এজাহারভুক্ত আসামি হওয়ায় গা-ঢাকা দিয়ে ছিলেন। সাংবাদিক সাজু সেই বিষয়ে একটি প্রতিবেদন শেয়ার করায় তার ওপর ক্ষিপ্ত হয়ে হামলা চালায় আরিফ ও তার লোকজন।

এ বিষয়ে থানার ওসি (তদন্ত) বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews