1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

হাতীবান্ধায় ট্রেন বাস্তবায়নের দাবিতে সড়ক ও রেলপথ অবরোধ

  • রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

হাতীবান্ধায় ট্রেন বাস্তবায়নের দাবিতে সড়ক ও রেলপথ অবরোধ

লালমনিরহাট অফিস:

বুড়িমারী থেকে সরাসরি ঢাকাগামী আন্তঃনগর “বুড়িমারী এক্সপ্রেস ও লালমনি এক্সপ্রেস” ট্রেন বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অনির্দিষ্টকালের জন্য সড়ক ও রেলপথ অবরোধ করেছে সাধারণ ছাত্র-জনতা।

রবিবার (২৭ এপ্রিল) সকাল থেকে উপজেলার মেডিকেল মোড় এলাকায় সড়ক ও রেল রেলপথ অবরোধ করা হয়েছে।

“বুড়িমারী-ঢাকা আন্তঃনগর ট্রেন বাস্তবায়ন আন্দোলন” কমিটির ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নিয়েছেন স্থানীয় শত শত মানুষ।

আন্দোলনকারীরা জানান, বুড়িমারী দেশের একটি গুরুত্বপূর্ণ স্থলবন্দর। এখানে প্রতিদিন বিপুল সংখ্যক যাত্রী যাতায়াত করে থাকেন ও বিভিন্ন মালামাল আমদানি-রপ্তানি হয়। কিন্তু সরাসরি বুড়িমারী থেকে ঢাকা পর্যন্ত কোনো আন্তঃনগর ট্রেন না থাকায় যাত্রীদের ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়। দীর্ঘদিন ধরে ট্রেন চালুর দাবি জানিয়ে আসলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।

দাবি আদায়ের লক্ষ্যে বাধ্য হয়ে তারা অনির্দিষ্টকালের জন্য সড়ক ও রেলপথ অবরোধের কর্মসূচি গ্রহণ করেছেন বলে জানান আন্দোলনকারীরা।তারা আরও জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবরোধ অব্যাহত থাকবে।

এদিকে আন্দোলনের কারণে হাতীবান্ধা ও আশপাশের এলাকায় যান চলাচল ও ট্রেন যোগাযোগে মারাত্মক বিঘ্ন ঘটছে। পুলিশ ও স্থানীয় প্রশাসন পরিস্থিতি শান্ত রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আন্দোলনকারীরা সরকারের প্রতি দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন। অন্যথায় আন্দোলন আরও তীব্র করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews