1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

৪৮ ঘন্টার মধ্যে ঘুষখোর নাজিরকে স্থায়ীভাবে বরখাস্তের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের

  • বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

৪৮ ঘন্টার মধ্যে ঘুষখোর নাজিরকে স্থায়ীভাবে বরখাস্তের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের

রকিবুল ইসলাম রুবেল,লালমনিরহাট প্রতিনিধি :

লালমনিরহাট চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সাময়িক বরখাস্ত হওয়া নাজির ইয়াসিন আরাফাতকে ৪৮ ঘন্টার মধ্যে স্থায়ী বরখাস্তের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লালমনিরহাট জেলা কমিটির সদস্য সচিব হামিদুর রহমান।

বুধবার (২৩ এপ্রিল ) লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন মহাসড়কে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ৪৮ ঘন্টার মধ্যে অভিযুক্ত নাজিরকে স্থায়ীভাবে বরখাস্ত করা না হলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে লং মার্চ টু জজকোর্ট কর্মসূচি ঘোষণা করা হবে।

জানা গেছে, সম্প্রতি আরটিভিসহ বিভিন্ন টেলিভিশনে লালমনিরহাট চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির ইয়াসিন আরাফাতের ঘুষ গ্রহনের ভিডিও প্রকাশিত হয়।

 সেই অপরাধে অভিযুক্ত নাজির ইয়াসিন আরাফাতকে সাময়িক বরখাস্ত করে আদালত কর্তৃপক্ষ। এরপর নিজের অপরাধকে আড়াল করতে কতিপয় অসাধু ব্যাক্তির যোগসাজশে সাংবাদিকদের চাঁদাবাজ আখ্যা দিয়ে মাইকিং করে প্রকৃত সাংবাদিকদের জঘন্যভাবে অপমান করার অপচেষ্টা চালান।

এরপরেই লালমনিরহাটের সাধারণ মানুষ ফু্ঁসে উঠে। ওই অভিযুক্ত নাজিরের স্থায়ী বরখাস্তের দাবি ও তাকে আইনের আওতায় আনার জন্য লালমনিরহাটের সাধারণ মানুষ সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে মানববন্ধন করে প্রতিবাদ জানায়।

মানববন্ধনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব কামরুজ্জামান সুমন,জাতীয় যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন, অ্যাডভোকেট জাকিউল হাসান সিদ্দিক রাসেলসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ বক্তব্য রাখেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews