1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বিজিবির বাধায় ফিরে যেতে বাধ্য হলো বিএসএফ

  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

বিজিবির বাধায় ফিরে যেতে বাধ্য হলো বিএসএফ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম বিওপির সীমান্ত এলাকায় ভারতের অভ্যন্তরে মাটি খননের কাজ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় বন্ধ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার দহগ্রাম বিওপির সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি জানায়, রংপুর ব্যাটালিয়নের (৫১ বিজিবি) অধীনস্থ দহগ্রাম বিওপির সীমান্ত পিলার ডিএএমপি ৭ থেকে ৭০ গজ ভারতের অভ্যন্তরে বিএসএফ সদস্যরা ভারতীয় নাগরিকদের সহায়তায় ভেকু মেশিন দিয়ে মাটি কেটে ট্রলি বা ট্রাক্টরে করে ক্যাম্পের ভেতরে নিয়ে যায়। তথ্য পেয়ে বিজিবি দহগ্রাম বিওপির টহলদল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে উক্ত কাজে বাধা ও প্রতিবাদ জানায়।

বিজিবির বাধার মুখে বিএসএফ সদস্যরা কাজ বন্ধ করে ভেকু মেশিন এবং ট্রলি নিয়ে ফেরত চলে যায়। এ ধরনের কাজের পুনরাবৃত্তি না ঘটানোর ব্যাপারে বিজিবি টহল দলকে আশ্বস্ত করে বিএসএফ। এ ঘটনায় সীমান্ত এলাকায় নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করেছে বিজিবি।

এ বিষয়ে ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক, লেফটেন্যান্ট কর্নেল মো. সেলিম আলদীন বলেন, আমাদের টহল দলের সদস্যরা অত্যন্ত বিচক্ষণতা ও সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে। বিএসএফ সীমান্ত আইন ও প্রটোকলের ব্যত্যয় ঘটিয়ে সীমান্তের এতো কাছে খনন কাজ চালাচ্ছিল, যা আমরা সফলভাবে বন্ধ করেছি।

যেকোনো সীমান্ত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বদা প্রস্তুত এবং দেশের সীমান্ত সুরক্ষিত রাখতে আমরা বদ্ধপরিকর। বিএসএফকে এ বিষয়ে কড়া বার্তা দেওয়া হয়েছে এবং সীমান্তে আমাদের নজরদারি ও টহল বহুগুণে বৃদ্ধি করা হয়েছে।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews