1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির লাশ ফেরৎ দিয়েছে ভারত

  • শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির লাশ ফেরৎ দিয়েছে ভারত

লালমনিরহাট অফিস:

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিংগীমারী সীমান্তের বিজিবি ক্যাম্প এলাকায় গত বুধবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক হাসিবুল ইসলামের লাশ দেশে এসেছে।

গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে পাটগ্রামের জোংড়া ইউনিয়নের খারিজা জোংড়া সীমান্তের কাছে বিজিবি-বিএসএফের উপস্থিতিতে ভারতীয় পুলিশ লাশ হস্তান্তর করে বাংলাদেশ পুলিশের কাছে।

পরে তা তুলে দেওয়া হয় পরিবারের নিকট।মধ্যরাতে জেলার হাতীবান্ধা উপজেলার সিংগীমারী গ্রামে নিহতের লাশ পৌঁছলে সেখানে জড়ো হওয়া অসংখ্য মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।

এসময় কান্নায় ভেঙে পড়েন পরিবার ও স্বজনরা। নামাজে জানাজা শেষে গতরাত দুইটার দিকে লাশের দাফন সম্পন্ন হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহতের মাথা ও মুখমন্ডলে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। সিংগীমারী গ্রামের জাহিদুল ইসলামের ছেলে হাসিবুল বুধবার দুপুরের দিকে সিংগীমারী সীমান্তের জমিতে গরুর জন্য ঘাস কাটার সময় বিএসএফের একটি টহলদল বাংলাদেশ ভুখন্ডে অনুপ্রবেশ করে তাকে গুলি করে।

পরে রাইফেল দিয়ে অসংখ্যবার আঘাত শেষে তাকে টেনেহিঁচড়ে ভারতে নিয়ে যায়। ওইদিন বিকেলের দিকে কোচবিহার মেডিকেল কলেজে তিনি মারা যান।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews