পঞ্চগড় জেলাবাসীর আয়োজনে জজ কোর্ট এলাকা থেকে বিশাল গণজমায়েত শুরু হয়, পঞ্চগড় শহরের বিভিন্ন সড়ক গুলো প্রদক্ষিন করে শহরের চৌরঙ্গী মোড় এলাকায় এসে শেষ হয় ।
এবং ঘন্টাব্যাপী তাদের এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ,
জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইন,
জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র তৌহিদুল ইসলাম,
জেলা জাগপার সহ-সভাপতি শামসুজ্জামান নয়ন,
গণধিকার পরিষদ পঞ্চগড় জেলার সভাপতি মাহফুজুর রহমান,
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বি,
সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট হাসান হাবিব, প্রমূখ।
তারা বলেন আমাদের দাবি একটাই মানসম্মত চিকিৎসা চাই। চীনের অর্থায়নে প্রস্তাবিত ১হাজার বেডের মেডিক্যাল কলেজ হাসপাতালটি পঞ্চগড়ে করতে হবে।






Leave a Reply