1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

মুজিবনগরে সহিংসতা নিরসন ও সম্প্রীতি স্থাপন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

মুজিবনগরে সহিংসতা নিরসন ও সম্প্রীতি স্থাপন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :

১৬ এপ্রিল মুজিবনগর উপজেলার গুডনেইবার বাংলাদেশ কার্যালয়ের হলরুমে “সহিংসতা নিরসন ও সম্প্রীতি স্থাপন” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাটির আয়োজন করে দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্প, এফসিডিও’র আর্থিক সহায়তায়।

সভায় সভাপতিত্ব করেন শিক্ষক মো: নজির উদ্দীন এবং সঞ্চালনা করেন পিএফজি সমন্বয়কারী মো: ওয়াজেদ আলী খান।
প্রকল্পের উদ্দেশ্য ও কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী মো: খোরশেদ আলম এবং এলাকা সমন্বয়কারী এস.এম. রাজু জবেদ।

বক্তারা তাঁদের আলোচনায় রাজনৈতিক ও ধর্মীয় সহিংসতার বিরুদ্ধে একযোগে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। তারা বলেন, সামাজিক সম্প্রীতি, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধই একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের মূল চাবিকাঠি। পারিবারিক শিক্ষার প্রসার, যুব সমাজের সচেতনতা বৃদ্ধি এবং ধর্মীয় ও রাজনৈতিক নেতাদের মানবিক নেতৃত্ব সহিংসতা কমিয়ে সম্প্রীতির সংস্কৃতি গড়ে তুলতে পারে বলে মত দেন বক্তারা।

সভায় বক্তব্য রাখেন—সমন্বয়কারি মো: ওয়াজেদ আলিখান, শিক্ষক মো: নজির উদ্দীন, ইয়ুথ অ্যাম্বাসেডর তনময় মন্ডল, বিএনপি নেতা সুজন আলি খান, মাহফুজ আহম্মেদ, খ্রিষ্টান ধর্মযাজক গাব্রিয়াল মন্ডল, নারী প্রতিনিধি নিলুফা খাতুন, ইমাম মোস্তাফিজুর রহমান হৃদয়, পুরোহিত পবিত্র কুমার এবং পিস অ্যাম্বাসেডর মুন্সি মোকাদ্দাস। এছাড়া অন্যান্য রাজনৈতিক, ধর্মীয়, নৃগোষ্ঠিগত ও সুশিল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন

বক্তারা তাঁদের বক্তব্যে সমাজ থেকে বিভেদ, অহংকার ও বিদ্বেষ দূর করে পারস্পরিক সহানুভূতি, সহমর্মিতা ও সম্মান বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন।
উল্লেখযোগ্যভাবে, এই সভায় দাশ ও মুচি সম্প্রদায়, মুসলিম, খ্রিষ্টান সম্প্রদায়ের দুটি গ্রুপ—যারা সাধারণত একে অপরের প্রোগ্রামে অংশ নেন না—তারা সবাই একত্রিত হয়ে সম্প্রীতির এক মিলনমেলায় পরিণত করেন অনুষ্ঠানস্থলকে।

সভাটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দি হাঙ্গার প্রজেক্টের ফিল্ড কো-অর্ডিনেটর মো. আশরাফুজ্জামান।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews