1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নববর্ষে রাবি অধ্যাপকের ৩০০ ফুটের স্ক্রলচিত্র প্রদর্শনী

  • সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

নববর্ষে রাবি অধ্যাপকের ৩০০ ফুটের স্ক্রলচিত্র প্রদর্শনী

একক স্ক্রলচিত্র প্রদর্শনীর মাধ্যমে গ্রাম-বাংলার হারিয়ে যাওয়া ইতিহাস ঐতিহ্য এবং লোকজ সংস্কৃতিকে ফুটিয়ে তুলেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ও চারুশিল্পী অধ্যাপক ড. আবদুস সোবাহান। তিনি তৈরি করেছেন ৩০০ ফুট দৈর্ঘ্য ও ২ ফুট প্রস্থের এই শিল্পকর্মটি। যা প্রদর্শিত হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণে। বাংলাদেশে এত বড় একক স্ক্রলচিত্র প্রদর্শনীর আয়োজন আগে হয়নি বলে জানান দর্শনার্থীরা। এই একক স্ক্রলচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব।

আবহমান বাংলার প্রকৃতি, হারানো লোকজ-ঐতিহ্য, বিভিন্ন উৎসব যেমন বাংলা নববর্ষ, নবান্ন, পৌষসংক্রান্তি, কারুশিল্প, মৃৎশিল্প, লোকমেলা, লোকসংগীত, লোকসাহিত্য, ঐতিহ্যবাহী খেলাধুলা, শৈশব, মাছধরা, প্রাত্যহিক ব্যবহৃত বিষয়বস্তু ফুটে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের অধ্যাপক ড. আবদুস সোবাহানের একক স্ক্রলচিত্রে। তিনি একজন চারুশিল্পী হিসেবে এসব বিয়বস্তকে নিয়ে ক্যানভাস পরিতলে দুমাসের প্রচেষ্টায় ৩০০ ফুট দৈর্ঘ্যের ও ২ ফুট প্রস্থের (মিশ্রমাধ্যম) একটি স্ক্রলচিত্র অঙ্কন করেছেন।

স্ক্রলচিত্রে প্রাচীন ঐতিহ্যের বিষয়গুলো আবার নতুন করে ফিরিয়ে এনেছেন অধ্যাপক ড. আবদুস সোবাহান।

বাংলার যে সংস্কৃতিগুলো ছিল, আমরা ছোটকালে যা পালন করে এসেছি তা এই শিল্পকর্মটিতে উঠে এসেছে। অনেক দর্শনার্থী স্ক্রলচিত্রটি দেখে শৈশবে ফিরে গিয়ে আবেগে আপ্লুত হওয়ার কথাও জানান।

এ বিষয়ে অধ্যাপক ড. আবদুস সোবাহান বলেন, আমাদের প্রাত্যহিক জীবনযাত্রায় যে কর্মগুলো করে থাকি আমরা আমি সেগুলোর সঙ্গে প্রাত্যহিক ব্যবহৃত বিষয়বস্তু ও গ্রামীণ জীবনযাত্রার হারিয়ে যাওয়া বিষয়গুলোকে এক করে ২ মাসব্যাপী সময় নিয়ে ৩০০ ফুট দৈর্ঘ্যের ও ২ ফুট প্রস্থের এই স্ক্রলচিত্রটি তৈরি করেছি।

উল্লেখ্য, বাংলা ১৪৩২ সালের প্রথম দিনে অর্থাৎ নববর্ষের দিনে এই একক স্ক্রলচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews