1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক

ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে ভূঞাপুরে বিক্ষোভ মিছিল

  • শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ৩১৭ বার পড়া হয়েছে

ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে ভূঞাপুরে বিক্ষোভ মিছিল

কোরবান আলী তালুকদার, টাঙ্গাইল অফিসঃ 

দখলদার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে ভূঞাপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ওলামা পরিষদ গোবিন্দাসী ইউনিয়ন শাখা ও সকল শ্রেণীর মুসলিম তাওহীদি জনতা।

শুক্রবার (১১ এপ্রিল) জুম্মার নামাজের পর উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন ওলামা পরিষদের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। প্রথমে বিভিন্ন মসজিদ থেকে জুম্মার নামাজ শেষে খন্ড খন্ড মিছিল এসে গোবিন্দাসী উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত হয়।

পরে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বাজার প্রদক্ষিণ শেষে টি মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন- হজরত মাওলানা মোহাম্মদ মুফতি আসাদুজ্জামান শামীম, মাওলানা মোঃ বেলাল হোসেন, মোঃ আব্দুল্লাহ আল মামুন, মাওলানা মোঃ ইসমাইল হোসেন, মুফতি বেলাল হোসেন হাবিবি, হাফেজ মাওলানা মুফতি মুঞ্জুরুল ইসলাম সহ ভূঞাপুরের শীর্ষস্থানীয় ওলামাগণ।

এ সময় বিক্ষোভকারীরা ‘ফিলিস্তিনে হামলা কেন জাতিসংঘ জবাব চায়’, ‘জিহাদ জিহাদ জিহাদ চাই, জিহাদ করে বাঁচতে চাই,’ ‘নারায়ে তাকবির আল্লাহু আকবর, সহ বিভিন্ন স্লোগান দেন তারা। বিক্ষোভ মিছিলে ওলামায়ে কেরাম, ইউনিয়ন বিএনপি, সুশীল সমাজ, শিক্ষক ও সাংবাদিক সহ নানা শ্রেণি-পেশার মানুষ একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন- অতি দ্রুত ফিলিস্তিনিদের উপর গণহত্যা বন্ধের দাবি জানান এবং ইসরাইলের সকল প্রকার পণ্য বয়কট করার ঘোষণা দেন তারা। তারা আরও বলেন – ইসরাইলের বিরুদ্ধে যেকোনো প্রকার জিহাদ করতে প্রস্তুত আছেন বলে জানান তারা।

সমাবেশ শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এবং ফিলিস্তিনে শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন- গোবিন্দাসী বাজার কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব মাওলানা মোঃ শহীদুল ইসলাম।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews