1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফিলিস্তিনিদের ১০ কোটি টাকা সাহায্য করেছেন সাকিব? যা জানা গেল

  • বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

ফিলিস্তিনিদের ১০ কোটি টাকা সাহায্য করেছেন সাকিব? যা জানা গেল

গত বছর ছাত্র-জনতার আন্দোলনের সময় নীরব থাকা ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হওয়ায় দীর্ঘ দিন ধরে দেশে আসতে পারছেন না দেশ ও বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। দেশের মাটিতেই টেস্ট খেলে অবসর নিতে চাইলেও সেই সুযোগও পাননি তিনি।

তাই দীর্ঘ ধরে মাঠে বাইরে রয়েছেন সাকিব। এর মাঝে নতুন করে আলোচনায় এসেছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ফটোকার্ড ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হয় যে, বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসান ফিলিস্তিন ও গাজাকে ১০ কোটি টাকা সাহায্য করেছেন।

যমুনা টিভির লোগো সংবলিত ফটোকার্ডটির শিরোনাম ছিল ফিলিস্তিন ও গাজাকে ১০ কোটি টাকা সাহায্য করেছেন সাকিব আল হাসান। তবে, রিউমর স্ক্যানার বাংলাদেশের নামের একটি গ্রুপে এই তথ্যটি মিথ্যা এবং ভুয়া বলে দাবি করা হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) রিউমর স্ক্যানার বাংলাদেশের নামের একটি গ্রুপে তানভীর মাহাতাব আবির রিউমার স্ক্যানারের ফটোকার্ড ব্যবহার করে ক্যাপশনে লিখেছেন, যমুনা টিভি এমন কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি।

তবে রিউমর স্ক্যানারে অফিশিয়াল ওয়েবসাইটে গেলে এরকম কোনো তথ্য পাওয়া যায়নি। এ ছাড়াও তাদের ফেসবুক পেইজ থেকেও এরকম কোনো ফটোকার্ড শেয়ার করা হয়নি।

এদিকে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর প্রায় দুই দশক পর গত বছর ইংলিশ কাউন্টি ক্রিকেটে খেলতে গিয়ে প্রশ্নবিদ্ধ অ্যাকশনে বোলিং করার অভিযোগ ওঠে সাকিব আল হাসানের বিরুদ্ধে। এরপর ইংল্যান্ডের বার্মিংহাম ও ভারতে ব্যর্থ হলেও তৃতীয় চেষ্টায় পাস করেছেন তিনি। তবে জাতীয় দলে তার ভবিষ্যৎ কী, তা এখনও জানা যায়নি।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews