1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী

চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক এমপি ওদুদ ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক

  • বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক এমপি ওদুদ ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক 

ফয়সাল আজম অপু, চাপাইনবয়াবগঞ্জ অফিস :

প্রায় দুই কোটি টাকার অবৈধ সম্পদ ও ১৮০ কোটি টাকার বেশি সন্দেহভাজন লেনদেনের অভিযোগে চাপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদ এবং তার স্ত্রীর বিরুদ্ধে দুইটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৯ এপ্রিল) দুদক সূত্রে এ তথ্য জানা যায়। দুদকের সহকারী পরিচালক পিয়াস পাল বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

দুদক সূত্রে জানা যায়, প্রথম মামলায় চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ৩৫ লাখ ৮১ হাজার টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

এ ছাড়া নিজ নামে ৩৩টি ব্যাংক হিসাবে মোট ১৭২ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে মামলায়।

দ্বিতীয় মামলায় স্ত্রী মর্জিনা ওদুদ ও তার স্বামী মো. আব্দুল ওদুদকে আসামি করা হয়েছে। মামলায় ক্ষমতার অপব্যবহার করে স্বামীর প্রভাব ও আর্থিক সহায়তায় ৪২ লাখ ১৬ হাজার টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের মালিকানা অর্জনের অভিযোগ আনা হয়েছে।

এ ছাড়া তার নিজ নামে ৭টি ব্যাংক হিসাবে মোট ৭ কোটি ৫৪ লাখ ৮১ হাজার টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে মামলায়।

আসামিদের বিরুদ্ধে দুদক আইন ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারা তৎসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews