টাঙ্গাইলের ভূঞাপুরে অভিভাবক সমাবেশ ও প্রধান শিক্ষকের যোগদান উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৮ এপ্রিল) দুপুরে উপজেলার শালদাইর-ভাদুরিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে নব যোগদানকৃত প্রধান শিক্ষক নাজমুল মোরশেদের যোগদান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহকারী উপজেলা শিক্ষা অফিসার ও অত্র প্রতিষ্ঠানের সভাপতি মোঃ রেজাউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গোবিন্দাসী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ হাফিজুর রহমান শাহিন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাগবাড়ী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ও অত্র প্রতিষ্ঠানের সাবেক সভাপতি মোঃ জিন্নাহ মিয়া, উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মোঃ রাসেল পারভেজ, কার্যকরি সভাপতি মোঃ তসলিমুল হোসেন রিপন, সাবেক সভাপতি মোঃ আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম রায়হান, ২ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ আজাদ মুনসুর লুন্টু প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকরা ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। এসময় নব যোগদানকৃত প্রধান শিক্ষককে ফুলেল শুভেচ্ছা জানান শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন গোবিন্দাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শাহ আলম সরকার।






Leave a Reply