1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ইসরাইলের গাজাবাসীদের আহত হরতালের সমর্থনে ভূঞাপুরে বিক্ষোভ মিছিল

  • সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

ইসরাইলের গাজাবাসীদের আহত হরতালের সমর্থনে ভূঞাপুরে বিক্ষোভ মিছিল

কোরবান আলী তালুকদার, টাঙ্গাইল অফিসঃ

বিশ্বব্যাপী মজলুম গাজাবাসীদের আহত হরতালের সমর্থনে ভূঞাপুরে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ভূঞাপুর উপজেলা শাখার ও সকল শ্রেণীর মুসলিম তাওহীদি জনতা।

সোমবার (০৭ এপ্রিল) বিকেলে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ভূঞাপুর উপজেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। প্রথমে উপজেলার বিভিন্ন মসজিদ থেকে আসর নামাজ শেষে খন্ড খন্ড মিছিল এসে কেন্দ্রীয় মসজিদের সামনে সমবেত হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বাসস্ট্যান্ড চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ভূঞাপুর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মুফতি শহিদুল ইসলাম ভূঞাপুরী এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- হাফেজ মাওলানা মাহফুজুর রহমান, হজরত মাওলানা মোহাম্মদ আসাদুজ্জামান মুফতি শামীম, হাফেজ মাওলানা মনোয়ার হোসেন, ইসলামী যুব আন্দোলন নেতা আল মামুন আজাদী, উপজেলা বিএনপি নেতা হাবিবুর রহমান ভুট্টো, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ রবিউল আলম, হযরত তরিকুল ইসলাম, মাওলানা মোঃ ইসমাইল হোসেন, হাফেজ মাওলানা মুফতি মুঞ্জুরুল ইসলাম সহ ভূঞাপুরের শীর্ষস্থানীয় ওলামাগণ।

এ সময় বিক্ষোভকারীরা ‘ফিলিস্তিনে হামলা কেন জাতিসংঘ জবাব চায়’, ‘জিহাদ জিহাদ জিহাদ চাই, জিহাদ করে বাঁচতে চাই’ ‘এ জিহাদে জিতবে কারা বিশ্বনবীর সৈনিকেরা’ ‘বিশ্ব মুসলিম এক হও, ফিলিস্তিন স্বাধীন করো’, ‘নারায়ে তাকবির আল্লাহু আকবর, ইসরাইলের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’ সহ বিভিন্ন স্লোগান দেন তারা। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থী, সুশীল সমাজ, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন- অতি বিলম্বে ফিলিস্তিনি গাজাবাসীদের উপর হামলা বন্ধের দাবি জানান এবং ইসরাইলের সকল প্রকার পণ্য বয়কট করার ঘোষণা দেন তারা। তারা আরও বলেন – ইসরাইলের বিরুদ্ধে যেকোনো প্রকার জিহাদ করতে প্রস্তুত আছেন বলে জানান তারা।

সমাবেশ শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এবং ফিলিস্তিনে শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন- ভূঞাপুর ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মোঃ সিরাজুল ইসলাম।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews