1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভূঞাপুরে ইউএনওকে হুমকি ও উশৃঙ্খলার দায়ে একজন আটক

  • সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ২৫৮ বার পড়া হয়েছে

ভূঞাপুরে ইউএনওকে হুমকি ও উশৃঙ্খলার দায়ে একজন আটক

কোরবান আলী তালুকদার, টাঙ্গাইল অফিসঃ

টাঙ্গাইলের ভূঞাপুরে ইউএনওকে হুমকি ও উশৃঙ্খলার দায়ে রানা‌ (৩০) নামে একজনকে আটক করা হ‌য়ে‌ছে।

রবিবার (৬ এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে তাকে আটক করা হয়। রানা ভূঞাপুর পৌরসভার ফসলান্দী গ্রামের হাজী শফি উদ্দিনের পালক ছেলে।

জানা যায়, ঈদ শে‌ষে কর্মস্থলে ফেরা মানু‌ষের কাছ থে‌কে ভূঞাপুর বাসস্ট্যান্ড থে‌কে বা‌সে বাড়‌তি ভাড়া আদায়ের অভিযোগ করেন সাধারণ শিক্ষার্থীরা। এরই পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) একযোগে পু‌লিশের সহায়তায় ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম‌্যমান আদালত পরিচালনা ক‌রে জ‌রিমানা করেন।

এতে অতিরিক্ত ভাড়া আদায়কারী কয়েকটি বাস, সিএনজি, রাস্তার পাশে অবৈধভাবে দাঁড় করিয়ে রাখা ড্রাম ট্রাক, মোটরসাইকেল ও চায়ের দোকানে প্রকাশ্যে ধুমপান করার অপরাধে বেশ কয়েকজনকে মোট ১১ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

এরমধ্যে ড্রাম ট্রাক দেখাশোনা করার কাজে নিয়োজিত থাকা রানাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ১ বছরের জেল দেন ভ্রাম্যমাণ আদালত।

এসময় সেখানে উপ‌স্থিত সাধারণ শিক্ষার্থীদের ওপর একদল শ্রমিক অসৌজন্যমূলক আচরণ ও শারীরিকভাবে আক্রমণ করে।

এসময় রানা নামের এক যুবক শিক্ষার্থীদের কাছ থেকে জরিমানার টাকা আদায় করার হুমকি দেয়। পরবর্তীতে ভুক্তভোগী শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে অভিযোগ করে।

পরে রানা ইউএনওর কার্যালয়ে গিয়ে উশৃঙ্খলা সৃষ্টি করে এবং ইউএনওকে হুমকি দেয়। প‌রে পু‌লি‌শে খবর দিলে ভূঞাপুর থানা পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে রানাকে আটক করেন।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল ক‌রিম জানান, ইউএনওকে হুমকি ও তার সাথে অসৎ আচরণের অভিযোগে রানা নামে এক যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ প‌পি খাতুন জানান, বাসস্ট্যান্ড এলাকায় অতিরিক্ত ভাড়া আদা‌য়ের বিরুদ্ধে অভিযান প‌রিচালনা করা হয়।

এতে রানা না‌মের এক যুবক কার্যালয়ে এসে উশৃঙ্খলা করে ও হুম‌কি দেয়। এবিষ‌য়ে আইনগত ব্যবস্থা গ্রহণ ক‌রা হ‌বে বলে জানান তিনি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews