পঞ্চগড় বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নের কালিতলা বন্য গ্রাম (ডুংডুঙ্গি), এলাকায় যুব সমাজের আয়োজনে (রবিবার ৬ এপ্রিল ২০২৫) প্রতিবছরের ন্যায় এবারও সনাতন ধর্মাবলম্বীদের তিন দিন দিনব্যাপী বাসন্তী পূজা উদযাপন হয়েছে।
বাসন্তী পূজা উপলক্ষে মন্দির এলাকায় বসেছে মেলা। মেলায় সকল শ্রেণী পেশার মানুষের উপস্থিতি দেখে মনে হয় হিন্দু মুসলিম মিলে একাকার সবাই কাঁধে কাঁধ মিলিয়ে মেলাটি উপভোগ করে।
এছাড়াও পূজা উপলক্ষে ধর্মাবলম্বীদের জন্য ছিল নানান প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান।
এ সময় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক সদস্য সচিব ও পঞ্চগড় জেলা বিএনপি এর আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ।
তিনি বলেন আমরা হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে এলাকার উন্নয়নের কাজ করে যাব আমি সব সময় আপনাদের পাশে আছি থাকবো।
এ সময় আরো উপস্থিত ছিলেন পূজা কমিটির সভাপতি সাধারণ সম্পাদক ও উপদেষ্টা মন্ডলী প্রমুখ।






Leave a Reply