পঞ্চগড়ে পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় বিএনপি’ ও সদস্য সচিব পঞ্চগড় জেলা বিএনপি এর নেতা আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ, এর বিরুদ্ধে, মাই ওয়ান শোরুমের মালিক নূর ইসলাম হেলাল,
সোশাল মিডিয়ায় মিথ্যা অপপ্রচার ও সম্মানহানি মুলক পোস্ট দেয়ার প্রতিবাদে পঞ্চগড় বোদা উপজেলা কালিয়াগঞ্জ ইউনিয়নে মহাসড়কে ঘন্টা ব্যাপী কয়েক শতাধিক এলাকাবাসী এই মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন বিগত আওয়ামী লীগ সরকার এর আমলে কালিয়াগঞ্জ নবারুন দ্বি মুখি উচ্চ বিদ্যালয় অবৈধ্য ভাবে ৫০ লক্ষ টাকার নিয়োগ বাণিজ্য ও বিদ্যালয়ের সম্পত্তি লুটপাট ভোগ দখল কারি,
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসাদুল ইসলাম আসাদ, ও এডোক কমিটির সভাপতি নুর ইসলাম হেলাল কে বিদ্যালয় থেকে অপসারণ করার দাবি জানাই।
বিক্ষুপ্ত জনতা এ সময় ২৪ ঘন্টার সময় দেন সভাপতি ও প্রধান শিক্ষককে। এ সময় বিক্ষুপ্ত জনতা কে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন সাবেক বোদা উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুল্লাহ আসাদ, ও কালিয়াগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।

Leave a Reply