পঞ্চগড়ে মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যৌথভাবে সেনাবাহিনী ও ট্রাফিক পুলিশ নিয়ে বিশেষ অভিযান শুরু করেছে।
এই অভিযানটি সড়কের নিরাপত্তা এবং যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে চালানো হচ্ছে। গত ৪ এপ্রিল, শুক্রবার, সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পঞ্চগড় শহরের মিলগেট এলাকায় বাস,
ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনকে চেক করা হয়। যৌথবাহিনী এ সময় ট্রাক, বাস ও প্রাইভেটকারে তল্লাশি চালায়।
অভিযানে ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির বৈধ কাগজপত্র না থাকায় অথবা মেয়াদ শেষ হওয়ায় বিভিন্ন যানবাহনকে লক্ষাধিক টাকা জরিমানা করা হয়।
পঞ্চগড় বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) তন্ময় ধর জানান, ঈদের দিন থেকে এ অভিযান শুরু হয়েছে এবং এখনও চলমান রয়েছে।
তিনি বলেন, “ঈদের নামাজের পর থেকে আজ পর্যন্ত অভিযান চালিয়ে লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।”






Leave a Reply