1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ধর্ষন চেষ্টার মামলা হওয়ার পরেও আসামি ধরেনি পুলিশ,আতঙ্কে বাদী

  • বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ২২৪ বার পড়া হয়েছে

ধর্ষন চেষ্টার মামলা হওয়ার পরেও আসামি ধরেনি পুলিশ,আতঙ্কে বাদী

লালমনিরহাট অফিস :

গত ২৭ মার্চ জেলার আদিতমারী থানায় বাদীর অভিযোগের ভিত্তিতে ধর্ষন চেষ্টার ধারায় মামলা নেয় পুলিশ।কিন্তু মামলা রেকর্ডের ৭ দিন অতিবাহিত হলেও আসামী হাবিব মিয়াকে ধরতে পারেনি পুলিশ।

অভিযুক্ত হাবিব মিয়া সাপ্টিবাড়ী এলাকার হাফেজ আলীর ছেলে।অভিযোগ সুত্রে জানা যায়, গৃহবধূর স্বামী আব্দুল মালেক ও অভিযুক্ত হাবিব মিয়া খুব কাছের বন্ধু। সেই সুযোগকে কাজে লাগিয়ে হাবিব তার বন্ধুর স্ত্রীকে রাস্তা ঘাটে প্রায় উত্যক্ত করে আসছিল।

পরবর্তীতে হাবিব মিয়া গৃহবধূর মোবাইল ফোনে বিভিন্ন অশ্লিল ভাষায় ম্যাসেজ এবং শারীরিক সম্পর্ক করার ইঙ্গিত দিয়ে আসছিল। তার সেই অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে উঠিয়ে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষন করার হুমকি প্রদান করে।

এভাবে তার অশ্লিল ভাষায় ম্যাসেজ ও অনৈতিক প্রস্তাব অব্যাহত থাকে। বিষয়টি গৃহবধূর স্বামী জানতে পারলে স্বামী আব্দুল মালেক সাথে সাথে হাবিব মিয়াকে ফোন দিয়ে জানতে চায় কেন সে তার স্ত্রীর সাথে এমন অশ্লীল ভাষায় ম্যাসেজ করেছে।

তখন হাবিব মিয়া মালেককে বলেন যা করেছি ঠিক করেছি। আমি স্বেচ্ছাসেবক দলের নেতা। এ ব্যাপারে বারাবারি করলে বা কাউকে কিছু জানালে তোর বউকে উঠিয়ে নিয়ে এসে ধর্ষণ করে দুজনকেই হত্যা করে ফেলবো।

পরে গৃহবধূ তার পরিবারের নিরাপত্তার জন্য বাদি হয়ে হাবিব মিয়ার বিরুদ্ধে আদিতমারী থানায় একটি অভিযোগ দায়ের করেন।পুলিশ মামলাটি রেকর্ড করে।যাহার নং-৩৭/৮৮।

মামলার বাদী বলেন,হাবিব প্রতি রাতে আমার বাড়ীর সামনে এসে বাড়ী ঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দেয়।পুলিশ আসামি না ধরায় আমরা নিরাপত্তাহীনতায় ভূগছি।

এ ব্যাপারে অভিযুক্ত হাবিবের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনাটি সম্পুর্ন সাজানো। তাকে হেয় করার জন্যই তার বিরুদ্ধে এ রকম মিথ্যা সংবাদ রটানো হচ্ছে।

তবে সাপ্টিবাড়ি ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের দির্ঘদিন থেকে কোন কমিটি নাই তাহলে সে কিভাবে তার ফেসবুক ওয়ালে সাংগঠনিক সম্পাদক পরিচয় দিয়েছেন এ ব্যাপারে জানতে চাইলে এ ব্যাপারে সে কোন সদুত্তর দিতে পারেন নাই।

এ ব্যাপারে লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুস ছাত্তার জানান, সাপ্টিবাড়ি ইউনিয়নে দির্ঘদিন থেকে স্বেচ্ছাসেবক দলের কোন কমিটি নাই।

তাই ওই ইউনিয়নে হাবিব মিয়া নামে কোন সাংগঠনিক সম্পাদক থাকার প্রশ্নই আসে না। এরপরেও যদি স্বেচ্ছাসেবক দলের নাম ভাঙ্গিয়ে কেউ দলের দুর্নাম করে তাহলে তার বিরুদ্ধে জেলা স্বেচ্ছাসেবক দল আইনানুগ ব্যবস্থা গ্রহন করবে।

এ বিষয়ে আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আকবর আলী জানান, আসামি ধরতে পুলিশের একাধীক টিম কাজ করছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews