1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

পঞ্চগড়ে ঈদ উপলক্ষে সড়কে যৌথ বাহিনীর বিশেষ অভিযান

  • সোমবার, ৩১ মার্চ, ২০২৫
  • ২৩০ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে ঈদ উপলক্ষে সড়কে যৌথ বাহিনীর বিশেষ অভিযান

এম ডি নজরুল ইসলাম, বিভাগীয় ব্যুরো প্রধান, রংপুর :

 আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে এবং দুর্ঘটনা এড়াতে যৌথ বাহিনীর বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে পঞ্চগড়ে।

জনগণের জানমালের সুরক্ষা ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী, ট্রাফিক পুলিশ ও ব্যাটালিয়ন আনসারের সমন্বয়ে এই অভিযান শুরু হয়েছে।

সোমবার (৩১ মার্চ) বিকেল ৪টায় পঞ্চগড় শহরের শেরে বাংলা পার্ক কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। সেনাবাহিনীর পঞ্চগড় ক্যাম্পের সদস্যদের নেতৃত্বে চালানো এই অভিযানে ট্রাফিক পুলিশ ও ব্যাটালিয়ন আনসারের সদস্যরাও অংশ নেন।

অভিযানের প্রথম দিনেই মোটরসাইকেলসহ বেশ কিছু যানবাহনের লাইসেন্স ও হেলমেট না থাকায় জরিমানা করা হয়। এছাড়া প্রধান সড়কে প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হয়।

এসময় সাধারণ মানুষ ও যানবাহনের চালকদের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে সতর্ক করা হয় এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতার বার্তা দেওয়া হয়।

পঞ্চগড় ট্রাফিক পুলিশের টিএসআই মোশারফ হোসেন বলেন, “যৌথ বাহিনীর উদ্যোগে এই অভিযান পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে দুর্ঘটনা প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধি করা হচ্ছে।”

বাংলাদেশ সেনাবাহিনীর পঞ্চগড় ক্যাম্পের উপ-অধিনায়ক লেফটেন্যান্ট মোঃ ফরহাদ অর রশিদ বলেন, “জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং সুষ্ঠু চলাচল বজায় রাখাই আমাদের মূল লক্ষ্য।

যৌথ বাহিনীর চেকপোস্ট পরিচালনার মাধ্যমে সাধারণ মানুষ যেন নিরাপদে চলাচল করতে পারে এবং দুষ্কৃতকারীদের তৎপরতা নিয়ন্ত্রণে রাখা যায়, সেটাই আমাদের উদ্দেশ্য। জনগণকে নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের সুযোগ দিতেই আমাদের এই উদ্যোগ।”

এই অভিযানে সেনাবাহিনীর পঞ্চগড় ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মিজানুর রহমান, ব্যাটালিয়ন আনসারের ল্যান্স নায়েক ছানোয়ার হোসেন, নুরেন্দ্র মদীসহ ট্রাফিক ও থানা পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews