1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

আজ রতন স্যারের শেষ দিন’- কাঁদছে শিক্ষার্থীরা

  • বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ৮২ বার পড়া হয়েছে

আজ রতন স্যারের শেষ দিন’- কাঁদছে শিক্ষার্থীরা

সকাল থেকে রাত পর্যন্ত তার ধ্যান জ্ঞান একটায় কমলমতি শিশুদের মধ্যে কিভাবে শিক্ষার আলো ছড়িয়ে দেবেন। আপদমস্তক ছিলেন একজন আলোকিত শিক্ষক। জীবনের ৩৫ বছর তিনি দেশের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মধ্যে জ্ঞাণের আলো ছড়িয়েছেন। আজ বৃহস্পতিবার তার কর্মজীবনের শেষ দিন। কমলমতি শিশুদের কথা মনে করে বার বার কেঁদে দিচ্ছেন। আর কাঁদছে কমলমতি শিক্ষার্থীরাও। মহান এই শিক্ষকের নাম রতন কুমার রায়। তিনি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়নের মেগুরখিদ্দা গ্রামের মৃত তারা পদ রায়ের মেজ ছেলে। তিনি সর্বশেষ কালীগঞ্জ উপজেলার গোমরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। রতর কুমার রায় ১৯৬৩ সালের ১১ নভেম্বর এই গ্রামের সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। লেখাপড়া শেষ করে অন্য পেশায় যোগ দেয়ার সুযোগ থাকলেও শিক্ষানুরাগি পরিবারের ছেলে হওয়ায় শিক্ষকতা পেশা বেছে নেন।

তার বড় ভাই নরেদ্র নাথ রায়ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। সেজ ভাই যশোর সিটি কলেজের বাংলার শিক্ষক এবং ছোাট ভাই যশোর পিটিআই এর ইনসট্রক্টর। একমাত্র বোন সুরধ্বনী গৃহিনী। পরিবারের সব ভাই শিক্ষাকতা পেশায় নিয়োজিত।

রতম কুমার রায় জানান, যেখানে গিয়েছি শিশুদের নিজের সন্তানের  মত দেখেছি। সরকারের দেয়া কোনো দায়িত্বকে ছোট করে দেখিনি। অর্পিত সব দায়িত্ব সঠিক সময়ে সঠিকভাবে পালন করা চেষ্টা করেছি। তাদের সন্তানের মত করে শিক্ষা দিয়ে গড়ে তোলার চেষ্টা করেছি। ওরাই ছিল আমার জীবনের হাসি কান্না আর আনন্দের উপকরণ। ওদের নিয়ে আমার দিনের শুরু আর রাতের শেষ হত। ওদের সাথে আমার আর দেখা হবে বলে কেঁদে ফেলেন।

গোমরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নার্গিস সুলতানা প্রিয় শিক্ষকের বিদায়ের কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন। তিনি বলেন, আমার জীবনে শিক্ষা শুরু হয়েছে এই স্যারের হাতে। এখন স্যারের সাথে শিক্ষকতা করছি। তিনি ছিলেন আমার পিতার মত। তার বিদায় আমাদের অনেক কষ্ট দিচ্ছে।

উপজেলা শিক্ষা অফিসার মো. মাজেদুর রহমান জানান, আমি অনেকবার তার বিদ্যালয় পরিদর্শনে গিয়েছি। কখনো তাকে অনুপস্থিত পায়নি। কোন দায়িত্ব দিলে সঠিক সময়ে সম্পন্ন করেছেন। এছাড়া সে সর্বশেষ বিদ্যালয়টি সাজিয়ে গুছিয়ে শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি করেছে, যা অন্য দশটি বিদ্যালয়ে নেই।সূত্রঃ দৈনিক স্পন্দন

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews